Kolkata : মশার লার্ভা মিলল পরিত্যক্ত বাড়িতে

SHARE:

মশার লার্ভা মিলল পরিত্যক্ত বাড়িতে

সাশ্রয় নিউজ ★ কলকাতা : দক্ষিণ কলকাতার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় কলকাতা পুরসভা। পুলিশকে সামনে রেখে বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকেন পুরকর্মীরা। তারপর ভেতরে ঢুকেই চোখ কপালে তাঁদের। তাঁরা প্রচুর মশার লার্ভা পান সেখানে। দক্ষিণ কলকাতার ৯৬ নম্বর ওয়ার্ডের ওই অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষও। প্রসঙ্গত, ওই ওয়ার্ডে ৪ জন ডেঙ্গীতে প্রাণ হারান। সুত্রের খবর, ওই পরিত্যক্ত বাড়ির মালিককে একাধিকবার নোটিশ পাঠানোর পরেও কোনও সাড়া পায়নি পুরসভা। তারপরই ডেপুটি মেয়র অতীন ঘোষের নেতৃত্বে এদিন পুরসভা অভিযান চালায় বলে উল্লেখ।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন