Jalpaiguri : অবরোধে আটকে ট্রেন, ভোগান্তি যাত্রীদের

SHARE:

সাশ্রয় নিউজ ★ জলপাইগুড়ি : রেল অবরোধের জেরে আটকে বহু যাত্রী। ভোগান্তি নিত্যযাত্রীদের। শুক্রবার সকাল থেকে রেল অবরোধ শুরু করে নাগরিক কমিটি। নন্দনপুর কেরারপাড়া হল্ট স্টেশনে ট্রেন দাঁড় করানোর জন্য এই আন্দোলন বলে স্থানীয়রা জানান। তাঁদের কথায়, ওই স্টেশনে কোনও ট্রেনই দাঁড়ায় না। এতে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে অসুবিধা হয়। অন্যদিকে রেলের পক্ষ থেকে আন্দোলন তুলে নেওয়ার জন্য মাইকিং করা হলেও অবরোধ অব্যাহত রাখেন অবরোধকারীরা। ফলত, বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন। হলদিবাড়ি স্টেশনে দাঁড়িয়ে বাংলাদেশ নিউ জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস। -ফাইল চিত্র 

আরও খবর : Howrah Boat Capsized : গুজরাটে ঘটনার পুনরাবৃত্তি রূপনারায়ণে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন