ISIS : সোমালিয়ায় আইসিসিস ডেরায় আমেরিকান সেনাহামলা
সাশ্রয় নিউজ ★ ওয়াশিংটন : সোমালিয়ায় আমেরিকান স্পেশাল ফোর্স জঙ্গী গোষ্ঠী আইএস-এর ওপর হামলার কথা জানায়। ওই হামলায় ১০ জন আই এস জঙ্গী সহ এক আই এস শীর্ষ নেতার মৃত্যু হয় বলে জানায় পেন্টাগন। আমেরিকান সেনার হাতে নিকেশ হওয়া ওই শীর্ষ নেতার নাম বিলাল আল সুদানি বলে উল্লেখ পেন্টাগন সূত্রে। আমেরিকান সেনাবাহিনীর এক শীতল অফিসার জানান, বিলালের মৃত্যুতে পশ্চিম এশিয়া ও আফ্রিকায় আইএস বড় ধরনের ধাক্কা খবে। আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন-এর ওই অভিযান সম্পর্কে বক্তব্য, “প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ২৫ জানুয়ারি (বুধবার) উত্তর সোমালিয়ায় আইএসের গোপন ডেরায় অভিযান চালিয়েছিল স্পেশাল ফোর্স। সেই অভিযানেই বিলাল ও তাঁর সঙ্গীরা নিহত হয়েছেন।”


