ধর্মতলায় খণ্ডযুদ্ধ, গ্রেফতার নওশাদ সিদ্দিকী
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আইএসএফ নেতা তথা এমএলএ নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করেছে পুলিশ। আজকে বিকেলবেলা ধর্মতলা চত্বর উত্তাল হয়ে ওঠে আই এস এফ কর্মী-সমর্থক ও পুলিশের খণ্ডযুদ্ধে। বিক্ষোভ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। আই এস এফ নেতা ও ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে পুলিশ টেনে হিঁচড়ে প্রিজনভ্যানে তোলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তখনই উত্তেজিত হয়ে ওঠে দলটির কর্মী সমর্থকরা। উত্তেজিত মানুষজনকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে বলে উল্লেখ।
অপর দিকে, পুলিশ সূত্রে খবর, আই এস এফ কর্মী-সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর, চটি ছোঁড়া হয়। ঘটনা সম্পর্কে নওশাদ সিদ্দিকীর মন্তব্য, ‘পুলিশ সক্রিয় হলে এমন ঘটনা ঘটত না। আইএসএফ কর্মীদের উপর হামলা চালানো হয়েছে।’
উল্লেখ্য যে, শাসকদল ও তৃণমূল কংগ্রেসের ভেতর দলের পতাকা টাঙানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ভাঙড়। তার প্রতিক্রিয়াই কলকাতা পড়ে বলে আই এস এফ সূত্রে খবর। আজকে আই এস এফ-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সভা ছিল ধর্মতলায়। সেই সভা ভণ্ডুল করার অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। আই এস এফ কর্মী-সমর্থকরা, ধর্মতলা মোড়ের কাছে অবস্থান শুরু করেন। এবং তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার দাবি জানান। পুলিশ ঘটনা স্থলে গিয়ে অবস্থান তুলে নেওয়ার জন্য বলেন। তখনই আই এস এফ কর্মী-সমর্থকরা পুলিশকে আক্রমণ করেন বলে পুলিশ সূত্রে খবর।




