বাংলাদেশকে বড় রানে হারল ভারত, ম্যাচের নায়ক সেই বিরাট
সাশ্রয় নিউজ ★ পুণে : সেই একই রকম শান্ত আবার কখনও জ্বলে ওঠা। এভাবেই আজ বিরাট কোহলিকে দেখল পুনে, দেখল ক্রিকেট বিশ্ব। আবার রান তাড়া করে বাংলাদেশের বিরুদ্ধে জয় ছিলিয়ে আনল বিরাট কোহলি। শান্ত মস্তিষ্কে ক্রিকেট খেলা বোধহয় একেই বলে! ম্যাচ টাই হয়ে গিয়েছে। ক্রিজে শ্রেয়স ও কোহলি। এক রানের দরকার। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দিলেন বিরাট। অবশ্য ম্যাচটি মজাদার নাটিকীয়তায় ভরা থাকল। কে এল রাহুল যোগ্য সঙ্গ দিলেন কোহলিকে। ৩৩ রানে অপরাজিত রাহুল।
কিন্তু জয়ের ভিত গড়ে দিয়ে আউট হন রোহিত, শুভমন। ৪০ বলে ৪৮ রান করেন রোহিত। বড় শট খেলতে গিয়ে হাসান মাহমুদের বলে বাউণ্ডারি লাইনের ক্যাচ আউট হন ভারতের ক্যাপ্টেন। ক্রিজে তারপর ক্রিজে এসে ঝোড়ো ব্যাটিং শুরু করেন কোহলি। ক্রিজে তাঁর সঙ্গে সেট ব্যাটার শুভমন। ভারতের স্কোর যখন ১৪৬ মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ দেন শুভমন। তিনি ৫৩ রানে ফিরে গেলেন। এর পরেই বিরাট তাঁর নিজস্ব খেলার ছন্দে পূর্ণ করেন হাফসেঞ্চুরি। ৪৮ বলে হাফ সেঞ্চুরি আসে বিরাটের ব্যাট থেকে। ভারতের স্কোর যখন ১৮৮ মেহদী হাসান মিরারের বলে মাত্র ১৯ রানে আউট হলেন শ্রেয়স।
এরপর কোহলি ও শ্রেয়স জুটি বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেন। ম্যাচ যখন টাই, তখন বিরাট কোহলি ৬ মেরে ফের দেশকে জয় এনে দিলেন। উল্লেখ্য, এই বিশ্বকাপে আজকের ম্যাচ সহ মোট ভারত চারটি ম্যাচ খেলেল। এবং প্রতিটি ম্যাচেই জিতে টিমের জয়ের ধারা বজায় রাখল। ভারত জিতল ৭ উইকেটে। বাকী তখনও ৫১ বল। পুণের মাঠে তখন ভারতীয় শিবিরে উচ্ছ্বাস। ভারতের স্কোর বোর্ডে জ্বল জ্বল করছে ২৬১/৩।
এদিনের ম্যাচে চোট পান পেলেন হার্দিক পাণ্ডিয়া। হার্দিকের চোটের কারণে মাঠ থেকে বেরিয়ে যান ভারতের অলরাউন্ডার। জানা যায়, তিনক গোড়ালিতে চোট পেয়েছেন। তাঁর অসম্পূর্ণ ওভার শেষ করার জন্য বিরাট কোহলির হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা। হার্দিকের ওভারের শেষ তিনটি বল করেন কোহলি। উল্লেখ্য, ওয়ানডেতে এখন পর্যন্ত ৪ উইকেট পেছেন কোহলি।



