বল হাতে আফগানিস্তানের বিরুদ্ধে রোহিত বাহিনী
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত ও আফগানিস্তান ম্যাচ। ভারতীয় ক্রীড়া প্রেমীদের কাছে প্রতীক্ষিত এই ম্যাচে বল হাতে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে ভারত দ্বিতীয় ম্যাচ শুরু করল। অন্যদিকে আফগানিস্তানেরও এটি চলতি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচে তাঁরা বাংলাদেশের কাছে পারাজিত হন। ভারত প্রথম ম্যাচে বড় জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে। আজ নতুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুই দল মুখোমুখি। টসে জিতে ব্যাট নেন আগগান অধিনায়ক। ৮.২ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১ উইকেট হারিয়ে ৪১। জসপ্রীত বুমরা ফেরালেন আফগান ওপেনার ইব্রাহিমকে। ব্যক্তিগত ২২ রানে আউট হন ওই আফগান ওপেনার।




