Hunter Biden & Londen Roberts : কন্যার নামের শেষে বাইডেন পদবীর দাবিতে আদালতে হান্টার প্রেমিকা নৃত্য শিল্পী লণ্ডেন রবার্টস

SHARE:

কন্যার নামের শেষে বাইডেন পদবীর দাবিতে আদালতে হান্টার প্রেমিকা নৃত্য শিল্পী লণ্ডেন রবার্টস

সাশ্রয় নিউজ ★ ওয়াশিংটন : আমেরিকার নৃত্য শিল্পী লণ্ডেন রবার্টস আদালতকে বলেছেন, তাঁদের কন্যা নামের শেষে বাইডেন পদবি পেলে কিছু সুযোগ সুবিধা পাবে। আমেরিকার একটি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে লেখা উল্লেখ, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের পুত্র হান্টার বাইডেনের সঙ্গে একদা প্রেমের সম্পর্ক ছিল ওই দেশেরই নৃত্যশিল্পী লন্ডেন রবার্টসের। তাঁদের এক কন্যা সন্তান বর্তমান। হান্টার প্রেমিকা ও কন্যাকে অস্বীকার করেন। ডিএনএ টেস্ট করার পরে স্পষ্ট হয় লণ্ডেন রবার্টসের কন্যার বাবা হান্টার বাইডেন। ওই কন্যার নামের শেষে বাইডেন পদবী ব্যবহারের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন লণ্ডেন। হান্টার কন্যার ভরণপোষণের খরচ বাবদ অর্থের পরিমাণ কমানোর আবেদন করেন বলে উল্লেখ। ওই আবেদনের শুনানির সময় আদালতে লণ্ডেন বলেন, “নামের শেষে বাইডেন পদবি পেলে তাদের কন্যা কিছু সুবিধা পাবে।” 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন