Murshidabad Book Fair : মুর্শিদাবাদ জেলা বইমেলায় বিনামূল্যে গাছের চারা বিলি করল অনুপ্রাণ 

SHARE:

মুর্শিদাবাদ জেলা বইমেলায় বিনামূল্যে গাছের চারা বিলি করল অনুপ্রাণ 

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : মুর্শিদাবাদ জেলা বই মেলায় অভিনবত্বের ছাপ রাখল অনুপ্রাণ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ৩১ ডিসেম্বর, ২০২২ শনিবার এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে, বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। তাঁদের কথায়, একটি গাছ বহু মানুষের প্রাণ বাঁচিয়ে যায় নীরবে। পরিবেশের ভারসাম্য রাখতে গাছের প্রয়োজনীয়তার কথা পুনরায় মনে করিয়ে দিলেন  অনুপ্রাণ-এর সদস্যরা। পাশাপাশি তাঁরা রক্তদানের বার্তাও দেন বইমেলার মাঠ থেকে। রক্তদানে নারী ও পুরুষের বৈষম্য ভেঙে বেরিয়ে আসার জন্য আবেদন রাখেন ওঁরা।

একদল তর-তাজা ছাত্রছাত্রী নিজেদের পকেটমানি, পড়াশোনা থেকে সময় বের করে মুর্শিদাবাদ জেলায় সামাজিক কর্মকাণ্ড চালাচ্ছেন। তাঁদের কাজ সম্পর্কে বিশিষ্ট অভিনেতা, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা স্বপন কুমার দত্ত বলেন, কুর্ণিশ ওঁদের। ওঁরা বুঝিয়ে দিচ্ছে কোনও রাজনৈতিক দলের ছাতার তলায় না থেকেও মানুষের ও এই সমাজের পাশে থাকা যায়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন