কিশোরীকে গণধর্ষণের অভিযোগ
সাশ্রয় নিউজ ★ লখনউ : বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি কুয়োর ভেতর থেকে কয়েকজন শ্রমিক গোঙানোর শব্দ পান। তাঁরা গিয়ে দেখেন, একজন নগ্ন অবস্থায় কিশোরীকে। পুলিশ সূত্রে খবর, শ্রমিকরা দেখেন, ক্ষেতের ভেতর একটি কুয়োর ভেতর পড়ে আছে এক কিশোরী। কিশোরীর মুখে কাপড় গোঁজা, হাত ও পা বাঁধা। তাঁরা খবর দেন পুলিশকে। পুলিশ কুয়ো থেকে পুলিশ উদ্ধার করে তাঁকে। পুলিশ জানায়, কিশোরী আবর্জনা ফেলতে বাড়ির বাইরে যায় সে। তারপর থেকে তাঁর খোঁজ না পেয়ে চিন্তিত হয়ে পড়ে।
পুলিশ সূত্রে খবর, কিশোরীর বয়ান মোতাবেক তাঁর পরিবার থানায় তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত নেমে দু’জনকে গ্রেফতার করেছে। একজন পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা শুরু হয়েছে বলে পুলিশসূত্রে উল্লখ।
ছবি : প্রতীকী



