রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ বিএসএফ-এর স্পেশাল ডিজি’র
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যপাল সি ভি আনন্দ বোস-এর সঙ্গে সাক্ষাৎ করলেন বিএসএফ-এর স্পেশাল ডিজি। বিশেষ সূত্রে খবর, তিনি রাজ্যপালকে ভোট সংক্রান্ত রিপোর্ট দেবেন। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার সংক্রান্ত বিষয়েও রিপোর্টে জানাবেন বিএসএফ-এর স্পেশাল ডিজি। উল্লেখ্য, বিএসএফ-এর পক্ষ থেকে স্পর্শকাতর বুথের তালিকা না দেওয়ার অভিযোগ তোলা হয় রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে। বিশেষ সূত্রে খবর, রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কী হবে তাও রিপোর্টে জানানো হবে হতে পারে বলে উল্লেখ।
-ফাইল চিত্র




