আগ্নেয়াস্ত্র নিয়ে বাসে কোথায় যাচ্ছিলেন মহিলা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আগ্নেয়াস্ত্র নিয়ে বাস জার্নি। একটি নয় ১২ টি। কোথায় যাচ্ছিলেন ওই মহিলা! কপালে ভাঁজ শুল্ক দপ্তরের। শুক্রবার শুল্ক দপ্তরের আধিকারিকরা একটি বাসে তল্লাশি চালিয়ে ওই মহিলার ব্যাগ থেকে ১ টি ম্যাগাজিন ও ১২ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন বলে উল্লেখ। উল্লেখ্য, বিশেষ সূত্রে খবর পেয়ে শুল্ক দপ্তরের আধিকারিক ও পুলিশ উত্তরবঙ্গ থেকে আসা বাসে নজরদারি ও তল্লাশি কররছিলেন। দত্তপুকুর থানার আলগড়িয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর একটি বাসে তল্লাশি চলছিস, সেই মত উই মহিলার ব্যাগেও তল্লাশি করেন তাঁরা। তাঁর উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রগুলি। সঙ্গে একটি ম্যাগাজিন। পুলিশ সূত্রে খবর, মহিলার নাম পূজা বিশ্বাস। হাবড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে আরও উল্লেখ, মালদা থেকে ওই মহিলা অস্ত্রগুলি কলকাতা নিয়ে আসছিলেন। কলকাতা থেকে রাজ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব ছিল ধৃতের হাতে। পুলিশ শুক্রবারই তাঁকে বারাসাত আদালতে তোলেন। আদালত তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে উল্লেখ।
ছবি : প্রতীকী




