বড়ো বাজারের পর আগুন চারু মার্কেটে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : শুক্রবার রাতেই আগুন লাগে কলকাতার বড়ো বাজারে একটি কাপড়ের দোকানে আগুন লাগে শুক্রবার রাতে। রাধামাধব মন্দিরের তিন তলাতে আগুন লাগে। এসি মেসিন থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। দমকলের চারটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। ততক্ষণে আগুনে তীব্রতা বেড়ে গিয়েছে। শুক্রবার রাতের আগুনের পর চারু মার্কেটের একটি বেকারিতে আগুন লাগে শনিবার ভোর নাগাদ। একটি বন্ধ বেকারি দাউ দাউ করে জ্বললে দেখেন স্থানীয়রা। আসেপাশে গোডাউন ও ঘিঞ্জি জনবসতি, এলাকায় দ্রুত চাঞ্চল্য ছড়ায়। দমকল সূত্রের খবর, ভোর তিনটে নাগাদ আগুন লাগে। বেকারিটি পুরো ভষ্মীভূত হয়ে গিয়েছে। দু’ঘণ্টার চেষ্টায় দমকলের পাঁচটি ইঞ্জিন কোনও ক্রমে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।




