FIFA WORD CUP 2022 : ভুল করেছিলাম : সাইমন মার্চিনিয়াক 

SHARE:

ভুল করেছিলাম : সাইমন মার্চিনিয়াক 

সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ফুটবল বিশেষজ্ঞদের কাছে সমালোচিত হচ্ছিলেন ফ্রান্স আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল ম্যাচের রেফারি সাইমন মার্চিনিয়াক। ম্যাচে তিনটি পেনাল্টি ও ফাউলের জন্য ভিএ আর-প্রযুক্তির সহায়তা না নিয়েই সাইমন সাড়া দিয়েছিলেন বলে অভিযোগ। তিনি পোলাণ্ডের সংবাদমাধ্যমেকে জানিয়েছেন, ওই ম্যাচে তিনি ভুল করেছিলেন। 

পোল্যাণ্ডের সংবাদমাধ্যম ‘স্পোর্টস পি.এল.’-কে  সাইমন যা বলেছেন, তা চমকে যাওয়ার মতনই। তিনি স্পোর্টস পি.এল-কে জানান, ‘ওই ম্যাচে নিশ্চয়ই আমার কিছু ভুল সিদ্ধান্ত ছিল। আমি ফাউলের জন্য ফ্রান্সের একটি কাউন্টার অ্যাটাক থামিয়ে দিয়েছিলাম। যেখানে মার্কোস আকুনা, আর্জেন্টিনার প্লেয়ার অপ্রীতিকর ফাউল করেছিলেন। ভেবেছিলাম ফুটবলারের শুশ্রূষা দরকার। কিন্তু ভুল ছিলাম। কারণ তেমন আহত হয়নি ফুটবলার। চাইলে আমি খেলা চালিয়ে গিয়ে পরে কার্ড দেখাতে পারতাম।’

সাইমনের এহেন স্বীকারোক্তির পর সমালোচনা শুরু হয়েছে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন