তদন্তে অসহযোগিতা করছেন কুন্তল ঘোষ : ইডি সূত্র
সাশ্রয় নিউজ ★ কলকাতা : তদন্তে অসহযোগিতা করছেন কুন্তল ঘোষ এমন দাবি করে আসছেন ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত কুন্তলের স্থান প্রেসিডেন্সি জেল। তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল ঘোষকে জেলে গিয়ে জেরা করার অনুমতি চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালত সেই অনুমতি তাঁদের দেন। সূত্রের খবর, বৃহস্পতিবার সেই মতন প্রেসিডেন্সি জেলে পৌঁছন ২ জন ইডি আধিকারিক। ইডি আধিকারিকরা ডায়েরির তথ্য সম্পর্কে জানতে চাইলে, কুন্তল জানান, তিনি জানেন না। তাপস মণ্ডল-এর চক্রান্তের শিকার তিনি। সূত্রে খবর, ইডিকে জানান, কোনও প্রভাবশালী যোগ সম্পর্কে তিনি কিছু জানেন না। কুন্তল এও জানান, অকারণে দলকে জড়ানো হচ্ছে। বিশেষ সূত্রে আরও খবর, ২০১৪ ও ২০১৭ সালের টেট কেলেঙ্কারীর সঙ্গে যুক্ত কুন্তল। তাঁর বিরুদ্ধে এও অভিযোগ ভুয়ো ওয়েবসাইট দেখিয়ে বহু টাকা হাতিয়েছেন। সমস্ত কিছুই সরেজমিনে খতিয়ে দেখছে ইডি। প্রেসিডেন্সি জেলে কুন্তলের কাছে জেরা ইডি আধিকারিকরা জানতে চান, ‘পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য ছাড়া টাকা আর কাদের কাছে যেন?’ ইডি সূত্র মারফৎ খবর, এবিষয়ে তৃণমূল কংগ্রেসের যুব নেতার উত্তর ছিল, ‘তাপস মণ্ডল সব জানেন।’ বারবার ইডির পক্ষ থেকে কুন্তল ঘোষ সম্পর্কে দুর্নীতি মামলায় অসহযোগিতা করছেন বলে অভিযোগ। এক্ষেত্রে তদন্তে অগ্রগতির জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোন পন্থা অবলম্বন করেন সেদিকেই চোখ দেশবাসীর, মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের।



