Dhurandhar 2 theatrical runtime, Toxic movie runtime | প্রায় ৪ ঘণ্টার ধুরন্ধর ২, ৩ ঘণ্টা ১৫ মিনিটের টক্সিক, মুক্তির আগেই চমক

SHARE:

পার্বতী কাশ্যপ ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : মার্চের তৃতীয় সপ্তাহেই প্রেক্ষাগৃহে নামছে দুই বহুল প্রতীক্ষিত বিগ বাজেট ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar: The Revenge) এবং ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ (Toxic: A Fairy Tale for Grown-ups)। মুক্তির আগেই শুরু হয়েছে জোর চর্চা। এবার সামনে এল এই দুই ছবির থিয়েট্রিক্যাল রানটাইম, যা ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছে নতুন কৌতূহল। ১৯ মার্চ একসঙ্গে মুক্তি পেতে চলা এই দুই ছবির দৈর্ঘ্যই বলছে, বড় পর্দায় অপেক্ষা করছে দীর্ঘ ও জমকালো অভিজ্ঞতা। শোনা যাচ্ছে, রণবীর সিং (Ranveer Singh) অভিনীত ‘ধুরন্ধর ২’ -এর দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ৪০ মিনিট। কিছু সূত্র আবার দাবি করছে, চূড়ান্ত কাট ৩ ঘণ্টা ৫৫ মিনিট পর্যন্ত হতে পারে। যদি এই সময়সীমাই চূড়ান্ত হয়, তা হলে সাম্প্রতিক সময়ে ভারতীয় ছবির ইতিহাসে এটিই হতে চলেছে দীর্ঘতম ছবিগুলির একটি। প্রথম পর্বের সাফল্যের পর সিক্যুয়েলকে আরও বিস্তৃত পরিসরে নির্মাণ করা হয়েছে বলে খবর। অ্যাকশন, আবেগ, নাটকীয়তা, এসব নিয়ে একটি মহাকাব্যিক আঙ্গিকেই ছবিটি সাজানো হয়েছে। নির্মাতাদের ধারণা, কাহিনির বিস্তার ও চরিত্রের গভীরতার জন্য এই দীর্ঘ সময় প্রয়োজন ছিল।

আরও পড়ুন : Santiniketan Dol Sonajhuri Haat Closed Basanta Utsav | দোলে সোনাঝুরিতে রং নয়, বন্ধ থাকছে হাট, শান্তিনিকেতনে পরিবেশ সুরক্ষায় কড়া সিদ্ধান্তে হতাশ পর্যটক

অন্যদিকে, যশ (Yash) অভিনীত ‘টক্সিক’ -এর দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট বলে জানা যাচ্ছে। তুলনায় কিছুটা কম হলেও এটি মোটেও ছোট নয়। গ্যাংস্টার ঘরানার এই ছবিতে স্টাইল, আবহ ও চরিত্র নির্মাণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ‘টক্সিক’ মূলত প্রাপ্তবয়স্ক দর্শকের জন্য নির্মিত গাঢ় অন্ধকার জগতের গল্প। ছবির নামের সঙ্গে ‘অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ যুক্ত থাকলেও এটি কোনও রূপকথা নয়; এটি বাস্তবতার নির্মম দিককেই তুলে ধরবে বলে সূত্রের খবর। দুই ছবির রানটাইম ঘিরে এখন জোর আলোচনা চলছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। দীর্ঘ সময়ের ছবি মানেই কী দর্শকের ধৈর্যের পরীক্ষা? নাকি শক্তিশালী চিত্রনাট্য থাকলে তিন ঘণ্টার বেশি সময়ও প্রেক্ষাগৃহে ধরে রাখতে পারে দর্শককে? সাম্প্রতিক কালে একাধিক বড় বাজেট ছবিতে দীর্ঘ রানটাইম দেখা গিয়েছে। কিন্তু সেগুলির সাফল্য নির্ভর করেছে কনটেন্ট ও গতি বজায় রাখার উপর। সেই জায়গাতেই এখন লক্ষ্য ‘ধুরন্ধর ২’ ও ‘টক্সিক’ -এর দিকে।

‘ধুরন্ধর ২’ -এ রণবীর সিংকে দেখা যাবে আগের চেয়ে আরও তীব্র রূপে। প্রথম ছবিতে তাঁর চরিত্র যে জায়গায় পৌঁছেছিল, সেখান থেকেই নতুন ইনিংস শুরু হবে বলে জানা যাচ্ছে। আন্তর্জাতিক মানের অ্যাকশন সিকোয়েন্স, বৃহৎ সেট এবং আবেগঘন মুহূর্ত, এসব মিলিয়ে ছবিটি নির্মাতাদের উচ্চাকাঙ্ক্ষার প্রমাণ। ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দর্শকদের প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। অনেকে লিখেছেন, ‘এবার রণবীরের ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি হতে চলেছে।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘রানটাইম যতই হোক, গল্প ভালো হলে সমস্যা নেই।’ অন্যদিকে, ‘কেজিএফ’ (KGF) খ্যাত যশের নতুন অবতার নিয়েও কম উত্তেজনা নেই। ‘টক্সিক’-এ তাঁকে দেখা যাবে সম্পূর্ণ আলাদা একটি গ্যাংস্টার চরিত্রে। স্টাইলাইজড উপস্থাপনা, গাঢ় আলোছায়ার ব্যবহার এবং জটিল চরিত্র বিন্যাস এই ছবির মূল আকর্ষণ। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে সর্বভারতীয় তারকায় পরিণত হওয়া যশের কাছে এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভক্তদের একাংশের বক্তব্য, ‘যশ যখন বড় পর্দায় আসেন, তখন দৈর্ঘ্য কোনও বিষয় নয়।’ আবার অন্য মত, ‘তিন ঘণ্টার বেশি সময় ধরে টানটান উত্তেজনা বজায় রাখা সহজ নয়।’

আরও পড়ুন : Aamir Khan Mahabharata Movie | ‘মহাভারত’ নিয়ে স্বপ্ন ও শঙ্কার দ্বন্দ্ব: কেন এখনও বড় পর্দায় মহাকাব্য আনতে ভয় পাচ্ছেন আমির খান?

১৯ মার্চ একই দিনে মুক্তি পাওয়ায় বক্স অফিসে মুখোমুখি সংঘর্ষ অবশ্যম্ভাবী। বড় বাজেট, তারকাখচিত কাস্ট এবং দীর্ঘ রানটাইম মিলিয়ে এটি বছরের অন্যতম বড় সিনেম্যাটিক লড়াই হতে পারে। সমালোচক মহলেও আলোচনা শুরু হয়েছে শো টাইম ও স্ক্রিন বণ্টন নিয়ে। দীর্ঘ ছবির ক্ষেত্রে দিনে শো-এর সংখ্যা কমে যেতে পারে, যা আয়-ব্যয়ের সমীকরণে প্রভাব ফেলতে পারে। কিন্তু, নির্মাতারা ভরসা রাখছেন কনটেন্টের উপরেই। চলচ্চিত্রপ্রেমীদের কাছে দীর্ঘ রানটাইম কখনও কখনও বিশেষ আকর্ষণও তৈরি করে। কারণ এতে গল্প বলার সুযোগ বাড়ে, চরিত্রের আবেগকে বিস্তৃতভাবে ফুটিয়ে তোলা যায়। ‘ধুরন্ধর ২’ -এর ক্ষেত্রে যেমন বলা হচ্ছে, প্রতিশোধের কাহিনি একাধিক স্তরে গড়ে উঠবে। অন্যদিকে ‘টক্সিক’-এ গ্যাংস্টার জগতের নৈতিক দ্বন্দ্ব ও ক্ষমতার লড়াইকে সময় নিয়ে দেখানো হবে। এই মুহূর্তে অফিসিয়ালভাবে নির্মাতাদের তরফে রানটাইম নিয়ে চূড়ান্ত ঘোষণা সামনে আসেনি। ইন্ডাস্ট্রি সূত্রে যে সময়সীমা সামনে এসেছে, তা ঘিরেই উত্তেজনা বাড়ছে। মুক্তির দিন যত এগিয়ে আসছে, ততই স্পটলাইটে উঠে আসছে এই দুই ছবি। দর্শক শেষ পর্যন্ত কোন ছবিকে এগিয়ে রাখবেন, তা জানা যাবে ১৯ মার্চের পরই। তবে এটুকু নিশ্চিত, ‘ধুরন্ধর ২’ ও ‘টক্সিক’—দুই ছবিই বড় পর্দায় এক দীর্ঘ ও তীব্র অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Priyanka Chopra left Bollywood | দেশি গার্ল থেকে গ্লোবাল স্টার : কেন বদলাতে হল পথ, জানালেন প্রিয়াঙ্কা

Sasraya News
Author: Sasraya News