Dhanbad fire : বেসরকারি নার্সিংহোমে অগ্নিকাণ্ডে চিকিৎসক দম্পতি সহ প্রাণ ৫ জন প্রাণ হারালেন

SHARE:

বেসরকারি নার্সিংহোমে অগ্নিকাণ্ডে চিকিৎসক দম্পতি সহ প্রাণ ৫ জন প্রাণ হারালেন 

সাশ্রয় নিউজ ★ ধানবাদ : অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন চিকিৎসক দম্পতি। ঝাড়খণ্ডের একটি বেসরকারি নার্সিংহোমে আগুন লাগে শনিবার। টেলিফোন এক্সচেঞ্জ রোডের ওই আগুন প্রাণ কেড়েছে মোট সাত জনের। তাঁদের মধ্যে বেসরকারি নার্সিংহোমের পরিচালক ডাঃ বিকাশ হাজরা ও ওঁর স্ত্রী ডাঃ প্রেমা হাজরাও প্রাণ হারিয়েছেন। শনিবার রাত ২:৩০ টে নাগাদ যখন বেসরকারি নার্সিংহোম-এ আগুন লাগে, তখন নার্সিংহোম-এর সবাই ঘুমাচ্ছিলেন বলে পুলিশসূত্রে খবর। পুলিশ সূত্রে আরও খবর, আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে মৃত্যু হয় অনেকের। নার্সিংহোমটিতে ২৫ জন রোগী ভর্তি ছিলেন। স্বাস্থ্যকর্মীদের চেষ্টায় তাঁরা প্রাণে বাঁচেন। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment