Dev : দেবকে ইডি নোটিশ দেওয়ার পরে সাংবাদিক বৈঠক কুণালের

SHARE:

সাশ্রয় নিউজ ★ কলকাতা : অভিনেতা সাংসদ দেবকে (Dev) ইডি নোটিশ দেওয়ার পরেই সাংবাদিক বৈঠক করলেন কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক, এদিন সাংবাদিক সম্মেলনে করে বলেন, ‘দেব যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করব এবং তৃণমূল প্রার্থী হয়েই ভোটে দাঁড়াব, তখন নোটিশ পাঠানো হয়েছে।’ তৃণমূল মুখপাত্র আরও দাবি করেন, দেব যদি তৃণমূল ছাড়তেন বা ভোটে দাঁড়াতেন না, ইডি তাঁকে নোটিশ দিতেন না।এছাড়াও কুণাল ঘোষ এ-ও বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ওই দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। তাঁর কথায়, ওই দিন একজন সাংসদ ও শিল্পী হিসেবে তাঁর (দেব-এর) কর্মসূচি থাকতে পারে। অন্যদিকে, এর আগেও এজেন্সির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব সামনে আনে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রীকে ইডি তলব বা গ্রেফতার প্রসঙ্গে। একই কথা শোনা গেল আবারও। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ আরও বলেন, ‘দেবকে নানানভাবে ভয় দেখান হচ্ছিল, চাপ দেওয়া হচ্ছিল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বার্তা পাঠানো হচ্ছিল। ইডির নোটিশ দিয়ে হেনস্থা বা বিব্রত করা হচ্ছিল। দেব মাথা নীচু করেননি। জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে তৃণমূলে আছেন ও লোকসভা ভোটে আবার ঘাটাল থেকে লড়বেন। তারপরেই ইডির নোটিশ প্রমাণ করে দেয় এজেন্সিকে বিজেপি শাসানোর কাজে ব্যবহার করছে।’ -ফাইল চিত্র 

আরও খবর : Dev : ইডি তলব ঘাটালের সংসদ দেবকে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন