Dear Zindagi, Ranjit Mallick Koel Mallick New Movie | দীপাবলিতে রঞ্জিত-কোয়েলের নতুন ছবি, শাহরুখের ভূমিকায় বর্ষীয়ান অভিনেতা!

SHARE:

কৌশিক রায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : টলিউডে এবার উৎসবের মৌসুমে হাজির হতে চলেছে বিশেষ চমক। বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) এবং জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক (Koel Mallick) একই ছবিতে অভিনয় করতে চলেছেন। শোনা যাচ্ছে, ছবিটির কনসেপ্ট অনেকটা বলিউডের জনপ্রিয় সিনেমা ডিয়ার জ়িন্দেগি (Dear Zindagi)-র ধাঁচে তৈরি। অর্থাৎ শাহরুখ খান (Shah Rukh Khan)-এর জায়গায় এবার দেখা যাবে রঞ্জিত মল্লিককে, তিনি কোয়েলের জীবনের ‘ফ্রেন্ড-ফিলোজ়ফার-গাইড’ হয়ে উঠবেন। আর সবটাই সম্ভব হয়েছে জামাই ও প্রযোজক নিসপাল সিংহ রানে (Nispal Singh Rane)-র উদ্যোগে বলেই সূত্রের খবর।

দীপাবলিতে মুক্তি পাচ্ছে রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক অভিনীত নতুন ছবি। প্রযোজক নিসপাল রানের এই ছবিতে রঞ্জিত হবেন কোয়েলের গাইড, অনেকটা শাহরুখ খানের ডিয়ার জ়িন্দেগি-র মতো।Ranjit Mallick and Koel Mallick’s upcoming Diwali release will see Ranjit playing a mentor-like role, reminiscent of Shah Rukh Khan in Dear Zindagi, produced by Nispal Singh Rane.
রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। ছবি: সংগৃহীত

টলিউডের অন্দরে জোর গুঞ্জন, দীপাবলিকে সামনে রেখেই এই নতুন ছবির মুক্তির পরিকল্পনা চলছে। ছবির পরিচালনায় রয়েছেন অন্নপূর্ণা বসু (Annapurna Basu)। কাস্টিং তালিকায় রঞ্জিত ও কোয়েল ছাড়াও আছেন কৌশিক সেন (Kaushik Sen)-সহ আরও বেশ কয়েকজন খ্যাতনামা অভিনেতা। টলিউড সূত্রে খবর, ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে ও এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।
সম্প্রতি পুজোর ছবিমুক্তি নিয়ে বৈঠক বসেছিল নতুন কমিটি। সভানেত্রী ছিলেন ‘ইম্পা’র (IMPA) সভাপতি পিয়া সেনগুপ্ত (Piya Sengupta)। বৈঠকে উপস্থিত ছিলেন দেব (Dev), শ্রীকান্ত মোহতা (Srikant Mohta), নিসপাল সিংহ রানে-সহ টলিউডের শীর্ষ প্রযোজক-পরিচালকেরা। সূত্রের খবর, সেখানেই রানে জানান, দীপাবলিতে তাঁর নতুন ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবল। এই ঘোষণার পর থেকেই দর্শক মহলে কৌতূহল তুঙ্গে।

Read : Mobile Recharge Cost in India | মোবাইল রিচার্জের বাড়তি চাপ: সংকটে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার, জরুরি পদক্ষেপের দাবি

দীপাবলিতে মুক্তি পাচ্ছে রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক অভিনীত নতুন ছবি। প্রযোজক নিসপাল রানের এই ছবিতে রঞ্জিত হবেন কোয়েলের গাইড, অনেকটা শাহরুখ খানের ডিয়ার জ়িন্দেগি-র মতো।Ranjit Mallick and Koel Mallick’s upcoming Diwali release will see Ranjit playing a mentor-like role, reminiscent of Shah Rukh Khan in Dear Zindagi, produced by Nispal Singh Rane.
কোয়েল মল্লিক। ছবি : সংগৃহীত

টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ছবিটি আদতে দাদা-বোনের সম্পর্কের গল্পকে কেন্দ্র করে তৈরি। কৌশিক সেন ও কোয়েল মল্লিক থাকবেন ভাই-বোনের ভূমিকায়। কিন্তু গল্পে রঞ্জিত মল্লিক থাকবেন কোয়েলের কাছে একজন ‘বন্ধু ও দিশারি’র মতো চরিত্রে। অর্থাৎ এখানে তিনি কোয়েলের বাবা নন, মানসিক শক্তি জোগানোর একটি বিশেষ চরিত্রে তিনি উপস্থিত হবেন। টলিউডের একাংশ বলছে, এই চরিত্রই অনেকটা শাহরুখ খানের ডিয়ার জ়িন্দেগির চরিত্রের মতো হতে চলেছে।

দীপাবলিতে মুক্তি পাচ্ছে রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক অভিনীত নতুন ছবি। প্রযোজক নিসপাল রানের এই ছবিতে রঞ্জিত হবেন কোয়েলের গাইড, অনেকটা শাহরুখ খানের ডিয়ার জ়িন্দেগি-র মতো। Ranjit Mallick and Koel Mallick’s upcoming Diwali release will see Ranjit playing a mentor-like role, reminiscent of Shah Rukh Khan in Dear Zindagi, produced by Nispal Singh Rane.
কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিক। ছবি : সংগৃহীত

যদিও পরিচালক অন্নপূর্ণা বসু এখনও মুখ খুলতে রাজি হননি। ছবির কাহিনি ও চরিত্র নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি নীরব থেকেছেন। এমনকি ফোনে যোগাযোগ করেও রঞ্জিত বা কোয়েলের কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবু গুঞ্জন থামছে না। দর্শকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে, টলিউডে এবার এক নতুন ধরনের পারিবারিক সম্পর্কের গল্প আসতে চলেছে। অন্যদিকে, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিকের একটি ভিডিও ভাইরাল হয়েছিল।

দীপাবলিতে মুক্তি পাচ্ছে রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক অভিনীত নতুন ছবি। প্রযোজক নিসপাল রানের এই ছবিতে রঞ্জিত হবেন কোয়েলের গাইড, অনেকটা শাহরুখ খানের ডিয়ার জ়িন্দেগি-র মতো।Ranjit Mallick and Koel Mallick’s upcoming Diwali release will see Ranjit playing a mentor-like role, reminiscent of Shah Rukh Khan in Dear Zindagi, produced by Nispal Singh Rane.
কোয়েল মল্লিক। ছবি : সংগৃহীত

যেখানে মেয়ে বাবাকে ডায়বেটিসের জন্য মিষ্টি না খেতে বারণ করছেন, আর রঞ্জিত বারবার মিষ্টির জন্য আবদার করছেন। সেই ভিডিও দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। টলিউড মহলের মতে, সেই রসায়নকে পর্দায় কাজে লাগাতেই এই নতুন কনসেপ্টে বাজি ধরেছেন প্রযোজক নিসপাল রানে।

আরও পড়ুন : Shankar Chakraborty, Bengali celebrity news | শঙ্কর চক্রবর্তীর জীবনের লড়াই ও সোনালির ভালবাসা

দীপাবলিতে মুক্তি পাচ্ছে রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক অভিনীত নতুন ছবি। প্রযোজক নিসপাল রানের এই ছবিতে রঞ্জিত হবেন কোয়েলের গাইড, অনেকটা শাহরুখ খানের ডিয়ার জ়িন্দেগি-র মতো।Ranjit Mallick and Koel Mallick’s upcoming Diwali release will see Ranjit playing a mentor-like role, reminiscent of Shah Rukh Khan in Dear Zindagi, produced by Nispal Singh Rane.
রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। ছবি : সংগৃহীত

প্রযোজক দুনিয়ায় বরাবরই সাহসী সিদ্ধান্তের জন্য পরিচিত নিসপাল সিংহ রানে। পারিবারিক এবং আবেগঘন গল্পকে আধুনিক আঙ্গিকে উপস্থাপন করায় তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। এবারের ছবিতেও তিনি সেই ট্র্যাডিশন ধরে রাখতে চাইছেন বলেই মনে করছে অনেকে। দীপাবলি এবং ভাইফোঁটার মতো উৎসবের আবহকে ঘিরে এমন গল্প দর্শকদের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করবে বলে আশা প্রকাশ করেছেন ছবির ইউনিট। যদিও অফিসিয়ালি ছবির নাম এখনও প্রকাশ্যে আসেনি, তবে ইন্ডাস্ট্রির একাংশ জানাচ্ছে, ছবির অস্থায়ী নাম রাখা হয়েছে ‘স্বার্থপর’। এই নাম নিয়েও কৌতূহল তৈরি হয়েছে, কারণ গল্পের মধ্যে কীভাবে এই নাম যুক্ত হচ্ছে, তা জানতে হলে অপেক্ষা করতে হবে ছবির মুক্তি পর্যন্ত।

দীপাবলিতে মুক্তি পাচ্ছে রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক অভিনীত নতুন ছবি। প্রযোজক নিসপাল রানের এই ছবিতে রঞ্জিত হবেন কোয়েলের গাইড, অনেকটা শাহরুখ খানের ডিয়ার জ়িন্দেগি-র মতো।Ranjit Mallick and Koel Mallick’s upcoming Diwali release will see Ranjit playing a mentor-like role, reminiscent of Shah Rukh Khan in Dear Zindagi, produced by Nispal Singh Rane.
রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। ছবি : সংগৃহীত

দর্শক এবং সমালোচকরা ইতিমধ্যেই ধরে নিচ্ছেন, এই ছবিতে রঞ্জিত-কোয়েলের রসায়ন হবে মূল আকর্ষণ। কারণ, বাস্তব জীবনের বাবা-মেয়ের সম্পর্কের বাইরেও তাঁদের নতুন চরিত্র দর্শকদের অন্যরকম এক অনুভূতি দেবে। আর কৌশিক সেন ও কোয়েলের ভাই-বোনের সম্পর্ক আধুনিক যুগের বাস্তবতাকে কতটা ছুঁতে পারে, সেটাই হবে ছবির অন্যতম বড় পরীক্ষা।

দীপাবলিতে মুক্তি পাচ্ছে রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক অভিনীত নতুন ছবি। প্রযোজক নিসপাল রানের এই ছবিতে রঞ্জিত হবেন কোয়েলের গাইড, অনেকটা শাহরুখ খানের ডিয়ার জ়িন্দেগি-র মতো।Ranjit Mallick and Koel Mallick’s upcoming Diwali release will see Ranjit playing a mentor-like role, reminiscent of Shah Rukh Khan in Dear Zindagi, produced by Nispal Singh Rane.
রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। ছবি : সংগৃহীত

সব মিলিয়ে টলিউডের এই দীপাবলি উৎসব রঙিন হতে চলেছে রঞ্জিত-কোয়েল জুটির অভিনয়ে। দর্শকের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ছবিতে শাহরুখ খানের জায়গায় রঞ্জিত মল্লিককে কতটা গ্রহণ করবেন তাঁরা। উত্তর মিলবে খুব শিগগিরই, যখন প্রযোজক রানের এই নতুন ছবি বড়পর্দায় আসবে।

সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Koel Mallick : বাংলা সিনেমার রাজকন্যা কোয়েল মল্লিক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন