DA Hike : সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি

SHARE:

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রীসভায়। বুধবার মন্ত্রীসভার বৈঠকে পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে উল্লেখ। সূত্রের খবর, চার শতাংশ বৃদ্ধি হবে ডিএ। শুধু সরকারি কর্মচারীরাই নয়, পেনশনভোগীরাও এতে উপকৃত হবেন বলে খবর। বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভার এই সিদ্ধান্তের ফলে বর্তমানে কেন্দ্র সরকারের কর্মচারীদের মোট ডিএ দাঁড়াল ৪৬ শতাংশ। আগে তাঁরা ৪২ শতাংশ ডিএ পেতেন। সূত্রের আরও খবর ১ জুলাই থেকে কার্যকর হবে ডিএ। আগামী নভেম্বর থেকে বৃদ্ধি পাবে বেতন। এবং এরিয়ার হিসেবে বর্ধিত মহার্ঘভাতার টাকা বেতনের সঙ্গে যুক্ত হবে জুলাই  থেকে অক্টোবর পর্যন্ত। এছাড়াও দীপাবলি উৎসবকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মচারীদের ৭০০০ টাকা বোনাস ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন