CM Mamata Banerjee : কারও সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য আছে বলেই তাঁকে এভাবে হেনস্থা করা যায় না : মমতা বন্দ্যোপাধ্যায়

SHARE:

কারও সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য আছে বলেই তাঁকে এভাবে হেনস্থা করা যায় না : মমতা বন্দ্যোপাধ্যায়

সাশ্রয় নিউজ ★ কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে ইডির তলব নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি। আগামী ১৩ সেপ্টেম্বর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করে ডায়মণ্ড হারবারের সাংসদকে। ওই দিনই I.N.D.I.A. জোটের কো-অর্ডিনেশন কমিটির মিটিং। তৃণমূল সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁর ট্যুইটার হান্ডেলে ইডি নোটিশের কথা সর্বসমক্ষে আনেন। আজ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব প্রসঙ্গে মন্তব্য করেন যে, “তোমার সঙ্গে আমার রাজনৈতিক মত মিলতে নাও পারে। গণতন্ত্রে এটা হয়েই থাকে। কিন্তু তার মানে এই নয় যে তার জন্য বারবার হেনস্থা করা হবে।” মুখ্যমন্ত্রী তাঁর এই মন্তব্যের কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় এ-ও বলেন, ”কারও সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য আছে বলেই তাঁকে এভাবে হেনস্থা করা যায় না।” সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, “আমার পরিবারকে বারবার নিশানা করা হচ্ছে।” চন্দ্রবাবু নাইডু-এর গ্রেফতার প্রসঙ্গেও এদিন মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো, তাঁর কথায়, ”আমার বিষয়টা পছন্দ হয়নি। কোনও প্রমাণ থাকলে তদন্ত হোক, কিন্তু এভাবে পদক্ষেপ করা যায় না।” অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব নিয়ে বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন, “একজন সন্দেহভাজন অভিযুক্তকে এজেন্সি কখন ডাকবে, সেটা এজেন্সির ব্যাপার। তারা তো জিজ্ঞেস করে ডাকবে না।” উল্লেখ্য, ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম জড়ায় কয়লাকাণ্ডে। পরবর্তীতে নিয়োগ দুর্নীতি মামলাতেও তাঁর নাম জড়ায়। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সময় তাঁকে ইডি তলব করেছিল, ওই সময় ইডির ডাকে তিনি যাননি। ফের তাঁকে ইডির তলব, ১৩ সেপ্টেম্বর। ওই দিন ইডি-এর দপ্তরে হাজিরা দেন কিনা সেদিকেই চোখ রাজ্যের মানুষের।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন