অনুব্রত-কন্যার জামিনের আবেদনের শুনানি পেছলো
সাশ্রয় নিউজ ★ কলকাতা : পেছলো অনুব্রত-কন্যা সুকন্যার জামিনের আবেদনের শুনানি। আগামী বছর ১০ জানুয়ারি সুকন্যার জামিনের আবেদন হবে দিল্লি হাই কোর্টে। চার মাস পেছল তাঁর জামিনের আবেদনের প্রেক্ষিতে শুনানি। দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেন অনুব্রত মণ্ডলও। এই মাসের ২৭ তারিখ তাঁর জামিনের আবেদনের শুনানি। কিন্তু সুকন্যাকে এখনও চার মাস জেল হেফাজতেই থাকতে হবে। গরুপাচার মামলায় তিহাড় জেলে বন্দী অনুব্রত মণ্ডল সহ তাঁর কন্যা সুকন্যা মণ্ডল।
-ফাইল চিত্র




