শিবপ্রসাদ মণ্ডল ★ সাশ্রয় নিউজ : কান (Cannes) মানেই সিনেমার বিশ্বমঞ্চ, যেখানে নতুন গল্প, নতুন ভাষা ও চিত্রনাট্যের জাদুতে মুগ্ধ হয় বিশ্বের সিনেমা দর্শক। এবছরও তার ব্যতিক্রম নয়। ২০২৫ সালের কান ফেস্টিভ্যালে প্রদর্শিত ১২টি আলোচিত ছবির মধ্যে ক’য়েকটি ইতিমধ্যেই বিতর্ক ও প্রশংসার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।সবচেয়ে বেশি চর্চিত ছবি ‘Die, My Love’। অস্কারজয়ী জেনিফার লরেন্স (Jennifer Lawrence) ও রবার্ট প্যাটিনসন (Robert Pattinson)-এর অভিনয় এই ছবিকে ভিন্ন মাত্রা দিয়েছে। পরিচালক লিন র্যামসে (Lynne Ramsay) বলেন, ‘এটি শুধুমাত্র সৃষ্টি-পরবর্তী সাইকোসিস নিয়ে নয়। এটি প্রেমের ভাঙন, যৌন জীবনের ভাঙন ও একধরনের সৃজনশীল অবসাদের গল্প।” টাইম ম্যাগাজিনের স্টেফানি জাকারেক (Stephanie Zacharek) লিখেছেন, ‘লরেন্সের অভিনয়ে এমন এক সূক্ষ্মতা রয়েছে যা ভাষায় বোঝানো কঠিন।’ বিবিসির নিকোলাস বারবার (Nicholas Barber) মনে করেন, এই ছবিতে লরেন্স যেন নিজেকেই ছাড়িয়ে গিয়েছেন।
Read : Chicken recipe | Murghi-Aloo Jugolbondi : মুরগি-আলুর যুগলবন্দী : একবার খেলে বারবার বানাতে মন চাইবে
মাশা স্কিলিনস্কির (Mascha Schilinski) ‘Sound of Falling’ ছবিটিও দারুণভাবে মন কেড়েছে। জার্মানির এক খামারবাড়িকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় চারটি পৃথক সময়কালকে যুক্ত করা হয়েছে। ডেডলাইনের ড্যামন ওয়াইজ (Damon Wise) বলেন, ‘সিনেমা শব্দটি এই ছবির জন্য ছোট, এটি এক ধরনের ইথেরিয়াল, অস্থির সৌন্দর্যের মহাকাব্য।” ব্রিটিশ ছবি ‘Pillion’-এর বিষয়বস্তু এবার আলোচনায়। গে BDSM সম্পর্ক নিয়ে নির্মিত এই ছবিতে আলেকজান্ডার স্কারসগার্ড (Alexander Skarsgård) অভিনয় করেছেন রে (Ray) চরিত্রে, এক লেদার-ক্ল্যাড বাইকার ডম হিসেবে। তার সাহকারী হিসেবে রয়েছেন হ্যারি মেলিং (Harry Melling), ওঁর চরিত্রের নাম কলিন (Colin)। দ্য হলিউড রিপোর্টারের ডেভিড রুনি (David Rooney) এই ছবিকে “অপ্রত্যাশিতভাবে মিষ্টি” বলেছেন। তবে অনেক সমালোচকই এটিকে গভীরভাবে ‘ট্রাবলিং’ বলে মনে করেছেন।

আরেকটি উল্লেখযোগ্য ছবি ‘Eddington’। পরিচালক অরি অস্টার (Ari Aster) এই সিনেমায় কোভিড-১৯ ও ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি করেছেন এক স্যাটায়ারধর্মী কমেডি থ্রিলার। জোকুইন ফিনিক্স (Joaquin Phoenix) অভিনয় করেছেন একটি ছোট শহরের শেরিফ চরিত্রে, যার বাস্তবতা ও কল্পনার মধ্যে সীমারেখা প্রায় মিলিয়ে যায়। এমা স্টোন (Emma Stone), পেড্রো পাস্কাল (Pedro Pascal) ও অস্টিন বাটলার (Austin Butler) সহ-অভিনেতা হিসেবে রয়েছেন। ইন্ডিপেনডেন্টের সোফি মঙ্কস কাউফম্যান (Sophie Monks Kaufman) একে অস্টারের ‘সবচেয়ে মজার সিনেমা’ বলেছেন। আরেকটি সিনেমা, ব্রাজিলের ১৯৭৭ সালের প্রেক্ষাপটে তৈরি ‘The Secret Agent’ পরিচালনা করেছেন ক্লেবার মেনডনকা ফিলহো (Kleber Mendonça Filho)। ছবিতে ওয়াগনার মৌরা (Wagner Moura) অভিনয় করেছেন এক মানবিক চরিত্রে, যা পিটার ব্র্যাডশ (Peter Bradshaw)-এর মতে, ‘একটি উপন্যাসের মত সিনেমা।’
নরওয়ের পরিচালক জোকিম ট্রায়ের (Joaquin Trier)-এর নতুন ছবি ‘Sentimental Value’-এ আবারও আছেন রেনাতে রেইনসবে (Renate Reinsve)। বাবার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও একটি চিত্রনাট্যকে ঘিরে আবর্তিত এই ছবিকে ‘অসাধারণ কোমল’ বলে প্রশংসা করেছেন স্ক্রিন ইন্টারন্যাশনালের টিম গ্রিয়ারসন (Tim Grierson)। কানের প্রথম ছয় নম্বর সিনেমা, স্প্যানিশ পরিচালক অলিভার ল্যাক্সে (Oliver Laxe)-এর ‘Sirat’ হয়ে উঠেছে সমালোচনায় ঝড় তোলা ছবি। মরক্কোর মরুভূমির রেভ পার্টি থেকে শুরু হওয়া গল্পে এক বাবা তার নিখোঁজ মেয়েকে খুঁজতে গিয়ে জড়িয়ে পড়ে এক বিস্ময়কর যাত্রায়। ভ্যারাইটি-র জেসিকা কিয়াং (Jessica Kiang) ছবিটিকে বলেছেন, ‘একটি ব্রিলিয়ান্টলি বিজার, কাল্ট-রেডি ভিশন।’ প্রসঙ্গত, প্রতিটি ছবিই আলাদা আলাদা ভাষায় বলেছে ভালবাসা, সম্পর্ক, যৌনতা, রাজনীতি ও মনস্তত্ত্বের গল্প। এবারের কান ফেস্টিভ্যাল তাই আবারও প্রমাণ করল, সিনেমা কেবল বিনোদন নয়, এটি সময় ও সমাজকে আয়নার সামনে দাঁড় করানো এক শক্তিশালী মাধ্যমও।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Shridevi Yash Chopra Lamhe | ‘লমহে’র শ্যুটে কী করেছিলেন শ্রীদেবী? যশ চোপড়াকে বদলাতে হয়েছিল পুরো মিউজিক



