ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলায় মেয়াদ বাড়ল অন্তবর্তী নির্দেশের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিরোধী দল নেতার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলায় অন্তবর্তী নির্দেশের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট-এর ডিভিশন বেঞ্চ জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি নয়’। বিশেষভাবে উল্লেখ্য যে, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা, হাইকোর্টে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অনগ্রসর শ্রেণির জন্য আরও আসন পুনর্বিন্যাস ও কেন্দ্রীয় বাহিনী বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন। কলকাতা হাইকোর্ট-এর ডিভিশন বেঞ্চ অন্তবর্তী নির্দেশের মেয়াদ বাড়িয়ে দেন। এবং আজকে নির্দেশ দেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি নয়।’ উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ দেবেন হাইকোর্ট-এর ডিভিশন বেঞ্চ। অর্থাৎ, ততদিন পর্যন্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি, বিশবাঁও জলে বলে মনে করছেন রাজ্যের একটি বড় অংশের রাজনৈতিক বিশ্লেষকরা।




1 thought on “Calcutta High Court : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলায় মেয়াদ বাড়ল অন্তবর্তী নির্দেশের”
Your article helped me a lot, is there any more related content? Thanks! https://accounts.binance.com/ES_la/register-person?ref=VDVEQ78S