Gujrat Bridge collapse : গুজরাটের সেতু দুর্ঘটনায় প্রাণ গেল বাংলার যুবকের

SHARE:

গুজরাটের সেতু দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

সাশ্রয় নিউজ ★ পূর্বস্থলী, পূর্ব বর্ধমান : গুজরাটের সেতু বিপর্যয়ে প্রাণ গেছে পূর্ব বর্ধমানের এক যুবকের। মৃতের নাম হাবিবুল শেখ। হাবিবুল কালনা মহাকুমার পূর্বস্থলীর বাসিন্দা। তিনি ছটপুজো দেখতে গুজরাটের মোরবি গিয়েছিলেন। গুজরাটের মোরবি জেলার মচ্ছু নদীতে সেতু ভেঙে পড়তেই অকালে প্রাণ হারান বাংলার তরতাজা যুবক হাবিবুল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পূর্বস্থলীর মহাদেবপুর গ্রামে। গুজরাটে সোনার কাজ করতেন যুবক। কাজের সূত্রে সেখানেই থাকতেন তিনি।

হাবিবুলের মৃত্যুর খবর তাঁর মহাদেবপুরের গ্রামের বাড়িতে পৌঁছতেই ঘরের ছেলেকে অকালে হারানোর শোকে মুহ্যমান হয়ে পড়েন পরিবারের লোকজন ও প্রতিবেশিরা। শোকস্তব্ধ হাবিবুলের মহাদেবপুর গ্রাম।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment