Bjp :বিজেপির সভায় যাওয়ার অপরাধে জুটল মার 

SHARE:

বিজেপির সভায় যাওয়ার অপরাধে জুটল মার 

সাশ্রয় নিউজ :: বীরভূম : বিজেপির সভায় যাওয়ার অপরাধে ময়ুরেশ্বরে জুটল মার। দাদা ও ভাই বিজেপির সভায় গিয়েছিলেন, পরিণতি হিসেবে তাঁদের একটি বিশেষ রাজনৈতিক দলের স্থানীয় কর্মীদের হাতে জুটল মার। কিল। ঘুঁষি। স্থানীয় সূত্রে খবর, দুইজনকে রাস্তায় ফেলে পেটানো হয়। আহত হয়ে মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন কিরণ বিত্তা নামে বিজেপির বুথ সহ-সভাপতি। উল্লেখ্য, কিরণের পরিবারের দাবী, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-এর সভায় গিয়েছিলেন বলেই ওঁদের ওপর অকথ্য শারিরীক অত্যাচার হয়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন