BJP : একই দিনে নাড্ডা ও ভাগবতের বঙ্গ সফর 

SHARE:

BJP : একই দিনে নাড্ডা ও ভাগবতের বঙ্গ সফর 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলি তাঁদের কর্মসূচি শুরু করে দিয়েছেন। বিজেপি সূত্রের খবর, চলতি সপ্তাহের ১৯ তারিখ বিজেপির সর্বোচ্চ সভাপতি জে.পি. নাড্ডা রাজ্যে সফরে আসছেন। রাজ্য সফরে এসে তিনি দলের রাজ্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বলে জানা যায়। বিজেপি সূত্রে খবর, আগামী ১৯ জানুয়ারি রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা। সেদিনই তাঁর নদিয়া জেলার বেথুয়াডহরিতে সভা করার কথা রয়েছে। পাশাপাশি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকও করবেন তিনি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভৈন্দু অধিকারী সহ অন্যান্য রাজ্য কমিটির নেতাদের সঙ্গেও তিনি আলাদাভাবে বৈঠক করবেন বলে সূত্রের খবর। মূলত পঞ্চায়েত ভোটের আগে দলের সামগ্রিক পরিস্থিতি নিয়েই রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরপর আগামী ২০ জানুয়ারি ও ২১ জানুয়ারি দুর্গাপুরে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন নাড্ডা। রাজ্য নেতাদের পাশাপাশি সেই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকেরাও উপস্থিত থাকবেন। ওই দিনই ৬ দিনের কলকাতা সফরে আসবেন আর.এস.এস প্রধান মোহন ভাগবত। সঙ্ঘসূত্রের খবর, সমাজের বিশিষ্টজনদের সঙ্গে দেখা করবেন। এবং তারপর শহীদ মিনারে ২৩ জানুয়ারি জনসভা করবেন। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment