Bishan Singh Bedi Die : প্রাক্তন ক্রিকেটার বিষাণ সিং বেদী প্রয়াত

SHARE:

প্রাক্তন ক্রিকেটার বিষণ সিং বেদী প্রয়াত

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : প্রয়াত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার বিষাণ সিং বেদী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভারতের ক্রীড়া মহল। শোক প্রকাশ করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে জয় শাহ লেখেন, ‘শ্রী বিষণ সিংহ বেদির প্রয়াণের খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। ওঁর চরিত্র এবং স্পিন বোলিংয়ের মাধ্যমে গোটা এক যুগে ওঁ নিজের দাপট দেখিয়েছে এবং শাসন করেছে। এই কঠিন সময়ে আমরা ওঁর পরিবার ও প্রিয়জনদের পাশে আছি।’

প্রসঙ্গত উল্লেখ্য যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেদীর টেস্ট অভিষেক হয় ১৯৬৯ সালে। ১৯৭০ সালে পান পদ্মশ্রী পুরস্কার। তিনি ২২ টেস্ট ম্যাচে দেশের হয়ে অধিনায়কত্বও সামলান। ১৯৬৭-১৯৭৯ সাল পর্যন্ত খেলেন মোট ৬৭ টি টেস্ট। ২৬৬ টি উইকেট তাঁর দখলে। ১০ টি ওডিআই ম্যাচে খেলেছিলেন বেদী। ৭ উইকেট তাঁর দখলে। এছাড়াও ঘরোয়া ক্রিকেট ও কাউন্ট্রি ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment