Birbhum : বীরভূমের একটি বাড়িতে মজুত বোমা ফেটে আহত মহিলা 

SHARE:

বীরভূমের একটি বাড়িতে মজুত বোমা ফেটে আহত মহিলা 

সাশ্রয় নিউজ ★ রামপুরহাট : বীরভূমে বোমা ফেটে গুরুতর আহত হয়েছেন একজন মহিলা। বাড়িতে মজুত থাকা বোমা ফেটেই আহত হয়েছেন তিনি। মহিলাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে বলে পুলিশ। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনাকে এলাকায় আতঙ্কের কারণ হিসেবে দেখছেন এলাকাবাসীরা। 

    মঙ্গলবার সকালে বীরভূমের পাইকর থানার পঞ্চহার গ্রামের ঘটনা সম্পর্কে স্থানীয়রা জানান, ইসরাইল শেখের বোমার আওয়াজে কেঁপে ওঠে চারপাশ। তারা বেরিয়ে দেখেন ইসরাইল শেখের বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে। ধোঁয়ায় ভরে আছে বাড়ি। স্থানীয়রা বাড়ির ভেতরে প্রবেশ করে দেখতে পান, ইসরায়েলের মেয়ে ক্ষত-বিক্ষত অবস্থায় মাটিতে পড়ে আছে। ঘটনার খবর পেয়ে  পাইকর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় বলে সূত্রের খবর। 

    পুলিশসূত্রে খবর, ইসরায়েল শেখ নামে পঞ্চহার গ্রামে একব্যক্তির বাড়িতে বোমা মজুত ছিল। বিস্ফোরণের পরেও ওই বাড়ি থেকে অনেকগুলি তাজা বোমা উদ্ধার হয়েছে। কেন এত বোমা মজুত ছিল ওই বাড়িতে প্রশ্ন উঠছে। পুলিশ খতিয়ে দেখছে সমস্ত ঘটনাটি। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment