Birbhum : বিস্ফোরণের আহত দুই শিশু 

SHARE:

বিস্ফোরণের আহত দুই শিশু 

সাশ্রয় নিউজ ★ বোলপুর : বীরভূমের মাড়গ্রামে বিস্ফোরণে আহত দুই শিশু। ঘটনাটি ঘটেছে মাড়্গ্রাম থানার একডালায়। পুলিশসূত্রে খবর, প্রাথমিকভাবে জানা গিয়েছে বাড়িতেই হঠাৎ দুজন বালক আহত। বিশেষ সূত্রের খবর, বাড়িতে বিস্ফোরণ মজুত ছিল। তা ফেটেই ঘটনা ঘটেছে। তবে ওই পরিবার থেকে জানানো হয়েছে, বাজি ফেটে আহত দুই শিশু। পুলিশ বিস্তারিত তদন্ত করছে বলে উল্লেখ। তবে বীরভূমে একের পর এক বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ বাড়ছে শিক্ষিত মহলে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এমন ঘটনা চিন্তায় কারণ হয়ে দাঁড়াচ্ছে বিদ্বজ্জনদের কাছে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন