Darshana Banik on Saurav Das Bigg Boss Bangla | সৌরভের খেলায় মুগ্ধ দর্শনা, রাজবীরকেও দিলেন নম্বর! কেন বিগ বসের বাড়িতে যেতে চান না অভিনেত্রী?

SHARE:

Actress Darshana Banik praises husband Saurav Das's performance in Bigg Boss Bangla and reveals why she likes contestant Rajveer Dey.

মেধা পাল, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ‘বিগ বস্‌ বাংলা’ (Bigg Boss Bangla) ঘিরে দর্শকের আগ্রহ ক্রমশ বাড়ছে। প্রতিযোগীদের মধ্যে দ্বন্দ্ব, বন্ধুত্ব, মান-অভিমান ও নানা ধরনের টাস্কের পাশাপাশি নতুন সদস্যদের প্রবেশে জমে উঠেছে এবারের প্রতিযোগিতা। বিশেষ করে জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে অভিনেতা সৌরভ দাস (Saurav Das) এবং রণিতা দাসের (Rannita Das) প্রবেশের পর থেকেই শোয়ের অন্দরমহলে নতুন সমীকরণ তৈরি হয়েছে। সৌরভের উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে যেমন আলোচনা চলছে, তেমনই তাঁর স্ত্রী অভিনেত্রী দর্শনা বণিকের (Darshana Banik) মন্তব্যও নজর কেড়েছে। স্বামীর খেলা নিয়ে যথেষ্ট খুশি দর্শনা। শুধু সৌরভ নন, অন্য এক প্রতিযোগী রাজবীর দে-এর (Rajveer Dey) খেলাও তাঁর পছন্দের তালিকায়।

সৌরভের খেলায় মুগ্ধ দর্শনা, রাজবীরকেও দিলেন নম্বর! কেন বিগ বসের বাড়িতে যেতে চান না অভিনেত্রী? ছবিতে দর্শনা বণিক। ছবি: সংগৃহীত

আরও পড়ুন : Saurav Das Opens Up About Marriage With Darshana Banik, Says ‘Work Never Enters Our Bedroom’ | ‘বেডরুমে কাজ ঢোকে না’! দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা সৌরভ দাস, স্ত্রী দর্শনা বণিকের প্রশংসা

সৌরভের বিগ বসের বাড়িতে প্রবেশের আগে এই জনপ্রিয় রিয়্যালিটি শো নিয়মিত দেখতেন না দর্শনা। অভিনেত্রীর কথায়, স্বামী প্রতিযোগী হওয়ার পরেই প্রথমবার শোটি দেখার আগ্রহ তৈরি হয়েছে তাঁর। এখন তিনি নিয়মিত প্রতিযোগীদের গতিবিধি লক্ষ করছেন। বাড়ির ভিতরে কে কীভাবে খেলছেন? কার সঙ্গে কার সম্পর্ক তৈরি হচ্ছে? কোন পরিস্থিতিতে কে কী সিদ্ধান্ত নিচ্ছেন? সবটাই নজরে রাখছেন অভিনেত্রী। তাঁর মতে, সৌরভের প্রবেশের পর শোয়ের বিনোদনের মাত্রা অনেকটাই বেড়েছে। সৌরভের খেলা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দর্শনা জানিয়েছেন, এত দিন বিগ বসের বাড়িতে যে ধরনের মজা বা বিনোদনের অভাব অনুভব করছিলেন, সৌরভের প্রবেশের পর সেই জায়গাটি অনেকটাই পূরণ হয়েছে। তাঁর কথায়, ‘আমার মনে হয়, এত দিন যে বিনোদন বা মজাটা মিসিং ছিল বিগ বসের বাড়িতে, সেটা সৌরভ যাওয়ার পর পূরণ হয়েছে।’ অর্থাৎ স্বামীর উপস্থিতি যে শোয়ের দর্শক হিসেবে তাঁকে বাড়তি আনন্দ দিচ্ছে, তা নিয়ে কোনও দ্বিধা নেই অভিনেত্রীর।

বিগ বস বাংলার প্রতিযোগী সৌরভ দাসের খেলা নিয়ে নিজের পছন্দের কথা জানালেন স্ত্রী অভিনেত্রী দর্শনা বণিক। রাজবীর দে-র খেলাও পছন্দ তাঁর।
সৌরভ দাস ও দর্শনা বণিক। ছবি: সংগৃহীত

প্রতিযোগীদের মধ্যে দর্শনার পছন্দের তালিকায় আরও একজন। রাজবীর দে-র খেলা তাঁর ব্যক্তিগতভাবে ভাল লাগছে বলে জানিয়েছেন অভিনেত্রী। অর্থাৎ সৌরভের প্রতি সমর্থন থাকলেও অন্য প্রতিযোগীদের পারফরম্যান্সও দর্শনা বিচার করছেন। যদিও শেষ পর্যন্ত প্রতিযোগিতার ট্রফি সৌরভের হাতেই উঠুক, এমনটাই প্রত্যাশা তাঁর।

‘বিগ বস্‌ বাংলা’ (Bigg Boss Bangla) ঘিরে দর্শকের আগ্রহ ক্রমশ বাড়ছে। প্রতিযোগীদের মধ্যে দ্বন্দ্ব, বন্ধুত্ব, মান-অভিমান ও নানা ধরনের টাস্কের পাশাপাশি নতুন সদস্যদের প্রবেশে জমে উঠেছে এবারের প্রতিযোগিতা। বিশেষ করে জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে অভিনেতা সৌরভ দাস (Saurav Das) এবং রণিতা দাসের (Rannita Das)
দর্শনা বণিক। ছবি; সংগৃহীত

স্বামীকে বিজয়ী হিসেবে দেখতে চান সৌরভ জায়া। ফলে বাড়ির ভিতরে সৌরভের প্রতিটি পদক্ষেপ এখন ওঁর কাছে বাড়তি আগ্রহের বিষয়। বিগ বসের বাড়ির পরিবেশ নিয়েও নিজের ভাল লাগার কথা জানিয়েছেন দর্শনা। তাঁর কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, প্রতিযোগীদের মধ্যে ঝগড়া বা মতবিরোধ হলেও তাঁরা বেশিক্ষণ সেই দূরত্ব বজায় রাখেন না। কিছু সময়ের মধ্যেই আবার একসঙ্গে কথা বলেন, দলগত টাস্কে অংশ নেন, একসঙ্গে খাওয়াদাওয়া করেন। ব্যক্তিগত বিরোধের পরেও একে অপরের পাশে দাঁড়ানোর এই মানসিকতা অভিনেত্রীর ভাল লাগে। তাঁর মতে, বাস্তব জীবনে অনেক সময় সামান্য মনোমালিন্য থেকেও মানুষের মধ্যে দীর্ঘদিন কথা বন্ধ থাকে। কিন্তু বিগ বসের বাড়িতে প্রতিযোগীরা সেই অভ্যাস থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারেন।

আরও পড়ুন : Sourav Das Darshana Banik | সমাজমাধ্যমে মন্তব্যবাক্স বন্ধ হলে বহু সম্পর্ক টিকবে! দ্বিতীয় বিবাহবার্ষিকীতে খোলামেলা সৌরভ-দর্শনার দাম্পত্য দর্শন

দর্শনার বক্তব্য, ‘সবার ঝগড়া হলেও পরে মিলমিশ হয়ে যায়, একসঙ্গে টাস্ক করে, খাওয়াদাওয়া করে, সকলে সকলের পাশে থাকে, এই বন্ধনটা খুব ভাল লাগে।’ তাঁর মতে, এই বাড়িতে থাকতে গেলে ব্যক্তিগত অহংবোধকে অনেকটা পিছনে সরিয়ে রাখতে হয়। কারণ একই ছাদের নীচে সম্পূর্ণ অপরিচিত মানুষের সঙ্গে দিনের পর দিন থাকতে হলে মানিয়ে নেওয়ার ক্ষমতা অত্যন্ত জরুরি। মতের অমিল হলেও সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করতে হয়। এই দিকটিই তাঁর কাছে শোয়ের অন্যতম আকর্ষণ। মজার বিষয়, এবারের ‘বিগ বস্‌ বাংলা’য় অংশ নেওয়ার প্রস্তাব দর্শনার কাছেও এসেছিল। শুধু এই সিজ়নেই নয়, এর আগেও একবার তাঁকে এই শোয়ে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করা হয়েছিল।

‘বিগ বস্‌ বাংলা’ (Bigg Boss Bangla) ঘিরে দর্শকের আগ্রহ ক্রমশ বাড়ছে। প্রতিযোগীদের মধ্যে দ্বন্দ্ব, বন্ধুত্ব, মান-অভিমান ও নানা ধরনের টাস্কের পাশাপাশি নতুন সদস্যদের প্রবেশে জমে উঠেছে এবারের প্রতিযোগিতা। বিশেষ করে জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে অভিনেতা সৌরভ দাস (Saurav Das) এবং রণিতা দাসের (Rannita Das)
দর্শনা বনিক। ছবি: সংগৃহীত

কিন্তু অভিনেত্রী নিজেই জানিয়েছেন, এখনও পর্যন্ত তিনি এই ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নন। বিগ বসের বাড়িতে প্রবেশ করলে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিজের পরিচিত পরিবেশ, পরিবার, বন্ধু ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে দূরে থাকতে হয়। অপরিচিত কয়েকজন মানুষের সঙ্গে একই জায়গায় থেকে নানা পরিস্থিতির মোকাবিলা করতে হয়। দর্শনার মনে হয়েছে, এই অভিজ্ঞতার জন্য নিজেকে এখনও তিনি নিজে তৈরি করতে পারেননি।

সৌরভ দাস ও দর্শণা বণিক। ছবি: সংগৃহীত

অন্যদিকে, সৌরভের ইচ্ছা ছিল এই অভিজ্ঞতার অংশ হওয়ার। ফোন ছাড়া, বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ ছাড়া ও সম্পূর্ণ অপরিচিত প্রতিযোগীদের সঙ্গে বিগ বসের নির্দিষ্ট নিয়ম মেনে দিন কাটানোর অভিজ্ঞতা নিতে চেয়েছিলেন অভিনেতা। বিশেষ করে এবারের সিজনে অংশ নেওয়ার বিষয়ে তাঁর আগ্রহ ছিল বেশি। সেই ইচ্ছা পূরণ হওয়ায় খুশি দর্শনাও। স্বামী যে নিজের পছন্দের একটি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন, তাতেই আনন্দিত অভিনেত্রী।

‘বিগ বস্‌ বাংলা’ (Bigg Boss Bangla) ঘিরে দর্শকের আগ্রহ ক্রমশ বাড়ছে। প্রতিযোগীদের মধ্যে দ্বন্দ্ব, বন্ধুত্ব, মান-অভিমান ও নানা ধরনের টাস্কের পাশাপাশি নতুন সদস্যদের প্রবেশে জমে উঠেছে এবারের প্রতিযোগিতা। বিশেষ করে জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে অভিনেতা সৌরভ দাস (Saurav Das) এবং রণিতা দাসের (Rannita Das)
সৌরভ দাস ও দর্শনা বনিক ছবি: সংগৃহীত

আরও পড়ুন : Shah Rukh Khan threat | বলিউডের ‘পাঠান’-কে গুলি করার হুমকি! শাহরুখ খানের পাল্টা জবাব আজও চর্চায়

সৌরভের প্রবেশের পর বিগ বসের বাড়িতে তাঁর কৌশল নিয়েও আলোচনা চলছে। কয়েকজন প্রতিযোগীর ধারণা, এখনও পর্যন্ত নিজের সম্পূর্ণ খেলা তিনি সামনে আনেননি। পরিস্থিতি বুঝে ধীরে ধীরে এগোনোর কৌশল নিয়েছেন অভিনেতা। তবে দর্শনার চোখে তাঁর উপস্থিতিই ইতিমধ্যে শোয়ের বিনোদনের জায়গায় নতুন মাত্রা যোগ করেছে। রাজবীরের খেলার প্রশংসা করলেও স্বামীর প্রতিই তাঁর সমর্থন অটুট। এখন দেখার, আগামী দিনগুলিতে সৌরভ কীভাবে নিজের খেলার ধরন প্রকাশ করেন ও রাজবীরের সঙ্গে তাঁর সমীকরণ কোন দিকে এগোয়। দর্শনার পছন্দের দুই প্রতিযোগীর মধ্যে শেষ পর্যন্ত কে এগিয়ে থাকেন, তা নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। তবে অভিনেত্রীর কাছে আপাতত সবচেয়ে বড় প্রত্যাশা একটাই, বিগ বসের বাড়িতে সৌরভের যাত্রা যেন শেষ পর্যন্ত বিজয়ের মঞ্চে পৌঁছয়।

সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Ramayana Movie, Ranbir Kapoor Ram Look | রণবীরের ‘রাম’ লুক নিয়ে বিতর্ক, কী বললেন অভিনেতা? বাড়ল ‘রামায়ণ’ নিয়ে কৌতূহল

Sasraya News
Author: Sasraya News