পূর্ণাঙ্গ জেলার পথে বসিরহাট
সাশ্রয় নিউজ ★ বসিরহাট : পূর্ণাঙ্গ জেলার পথে বসিরহাট। ইতিমধ্যেই উত্তর চব্বিশ পরগণার বসিরহাটকে স্বাস্থ্য ও পুলিশ জেলা হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। উত্তর চব্বিশ পরগণা জেলাকে খণ্ডন করে বসিরহাটকে নতুন জেলা হিসেবে রূপদানের অফিসিয়াল প্রক্রিয়া শুরু হয় বহুদিন আগেই। বুধবার উত্তর চব্বিশ পরগণা জেলার জেলাশাসক শরদ দ্বিবেদী-সহ একটি প্রতিনিধি দল বসিরহাট এলাকায় জেলা শাসকের দফতর কোথায় হবে, তা দেখতে যান।

এ প্রসঙ্গে বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়-এর বক্তব্য, ‘বসিরহাটকে আগেই জেলা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নতুন করে সাজানো হয়েছে টাউনহল এবং রবীন্দ্রভবন। পুলিশ ও স্বাস্থ্যজেলার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এখন সম্পূর্ণ জেলার জন্য প্রশাসনিক পরিকাঠামোর কাজ চলছে।’ স্থানীয় মানুষজনের মত, ‘জেলা খণ্ডন করে নতুন ও পরিকঠামো নির্মাণের প্রক্রিয়া বেশ দীর্ঘ মেয়াদি ব্যাপার। সেদিক থেকে দেখলে, প্রসাশনিক কাজকর্ম বিষয়ে নতুন প্রাথমিকভাবে জেলার মানুষদের বড় সমস্যার সম্মুখীন হতে পারে। এগুলি সরকারের লক্ষ্য রাখতে হবে। তবে নতুন জেলা হলে জেলার উন্নয়ণের ধারা বাড়বে নিশ্চিত করেই বলা যায়। স্থায়ী ও অস্থায়ী পদে কিছু মানুষের হয়ত কর্মসংস্থানও হতে পারে।’ বলে মনে করছেন বসিরহাট-এর জনসাধারণ।



