স্টিপলচেজ়ে সোনা জিতল ভারত
সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমস-এ সোনা জিতল ভারল। Asian Games : স্টিপলচেজ়ে সোনা জিতল ভারতের অবিনাস সাবলে। ৮ মনিট ১৯.৫০ সেকেণ্ডে দৌড় শেষ করে অবিনাশ এশিয়ান গেমসে রেকর্ডও সৃষ্টি করলেন। তিনি হারিয়েছেন জাপানের রিয়োমা আওকিকে। প্রসঙ্গত উল্লেখ্য যে, অবিনাশ সাবলের জন্ম মহারাষ্ট্রের মাণ্ডওয়ায়। কমনওয়েলথ গেমসে গতবছর তিনি রুপো জেতেন। ভারতীয় সেনায় কর্মরত অবিনাশ। এশিয়ান অ্যাথলেটিক্স চাম্পিয়নশিপে গত বছর রুপো জয় করেছিলেন। ২০১৮ তে পা’য়ের গোড়ালিতে চোট পান। চোট থেকে ফিরেই অবিনাশ সোনা জিততেন দেশের হয়ে।




