জাতিগত সমীক্ষার ঘোষণা রাজস্থানের মুখ্যমন্ত্রীর অশোক গেহলেটের
সাশ্রয় নিউজ ★ জয়পুর : জাতিগত সমীক্ষা নিয়ে সরব হন রাহুল গান্ধী। রাজস্থানে জাতিগত সমীক্ষা হবে বলে ঘোষণা রাজস্থানের অশোক গেহলেটের। তিনি জানান, দলের কোর কমিটির মিটিংয়ে আলোচনার পরেই দল এই সিদ্ধান্ত। সামনেই রাজস্থানে বিধানসভা নির্বাচন। আর নির্বাচনকে সামনে রেখেই এই সমীক্ষা চর্চা রাজনৈতিক কূটনৈতিক মহলে। সূত্রের খবর, কংগ্রেসের কোর কমিটির মিটিংয়ে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলেট, রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা, রাজস্থানে কংগ্রেসের ইনচার্জ সুখজিন্দার রান্ধাওয়া ও আরপিসিসি নেতারা। জাতিগত সমীক্ষা বিষয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলেট জানান, “দলের জনাদেশের কথা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই নির্বাচনী প্রচারেই রাজস্থান সরকারের এটা (জাতিগত সমীক্ষা করা) ঘোষণা করা উচিত।” এ প্রসঙ্গে তাঁর আরও, “দেশের বিভিন্ন সম্প্রদায় রয়েছে। বিভিন্ন ধর্মের মানুষ এখানে বাস করেন। ভিন্ন-ভিন্ন সম্প্রদায় ভিন্ন-ভিন্ন কাজ করেন। যদি আমরা কোনও সম্প্রদায়ের কত জনসংখ্যা রয়েছে জানতে পারি, তাহলে তাঁদের জন্য কী পরিকল্পনা করতে হবে, সেটাও জানতে পারব। এটা জাতিগতভাবে বিভিন্ন প্রকল্প তৈরি করতে সুবিধা দেবে।”
-ফাইল চিত্র




