অনুব্রত-এর দিল্লি যাত্রা
সাশ্রয় নিউজ ★ কলকাতা, নতুন দিল্লি : মঙ্গলবার সকাল সকাল আসানসোল সংশোধনাগার থেকে গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হন রাজ্য পুলিশ। সকালবেলা সংশোধনাগার থেকে যখন পুলিশ ভ্যানে তোলার সময় অনুব্রতকে সংবাদমাধ্যম প্রশ্ন করলে, তিনি কোনও উত্তর দেননি।
আসানসোল সংশোধনাগার থেকে অনুব্রত মণ্ডল বেরুনোর সময় বিজেপি কর্মী সমর্থকরা সংশোধনাগারের বাইরে বিক্ষোভ দেখান বলে উল্লেখ।
কলকাতা পৌঁছে জোকা ইএসআই হাসপাতালে অনুব্রত-এর স্বাস্থ্য পরীক্ষা হয় অনুব্রতর। সকাল ১১ টা থেকে বেলা ২ টো পর্যন্ত তাঁর ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হয়। হাসপাতাল সূত্রে খবর, অনুব্রত-এর শারীরিক অবস্থা সম্পূর্ণ ফিট। তারপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা তাঁকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন।
একটি বেসরকারি সংস্থার বিমানে সন্ধে ৬টা ৫৭-এর ফ্লাইটে কেন্দ্রীয় ইডি আধিকারিকরা অনুব্রত মণ্ডলকে নিয়ে তিনজন ইডি আধিকারিক দিল্লির উদ্দেশ্যে উড়ে যান। বিশেষ সূত্রে খবর, অনুব্রতর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁদের সঙ্গে বিমানে একজন চিকিৎসকও ছিলেন।
রাত্রি ৮ টা ৪৫-এ দিল্লি পৌঁছয় ফ্লাইট। দিল্লি বিমান বন্দরে ইডি নিরাপত্তার ছাউনির ভেতর অনুব্রতকে নিয়ে বিমান থেকে নামেন ইডি আধিকারিকরা। দিল্লিতে তাঁর আরেক দফা স্বাস্থ্য পরীক্ষা হয় মনোহর লোহিয়া হাসপাতালে। সেখান থেকে সোজা তাঁকে নিয়ে ইডি সদর দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, আজ রাতেই তাঁকে ভার্চ্যুয়ালি আদালতে তোলা হতে পারে।





1 thought on “Anubrata Mondal : অনুব্রত-এর দিল্লি যাত্রা”
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://accounts.binance.com/register-person?ref=IXBIAFVY