Anubrata Mandal : অসুস্থ অনুব্রত মণ্ডল

SHARE:

অসুস্থ অনুব্রত মণ্ডল 

সাশ্রয় নিউজ ★ আসানসোল : আসানসোল সংশোধনাগারে বুকে ব্যথা অনুভব করেন অনুব্রত মণ্ডল। এছাড়াও তিনি দীর্ঘদিন বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন।  তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। এবং সেখানে তাঁর চিকিৎসা চলছে।

জেলে তিনি অসুস্থতা অনুভব করেন। জেল

কর্তৃপক্ষকে সেই কথা জানালে, তাঁকে তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, গতকাল আসানসোল সংশোধনাগারে গিয়ে সিবিআই আধিকারিকদের একটি দল জেরা করেন গরুপাচার কাণ্ডে ধৃত বীরভুমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিকে।

তার আগেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসাররাও এখানে তাঁকে জেরা করেছেন বলে উল্লেখ। আজ তিনি অসুস্থতা অনুভব করলে তাঁকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশেষভাবে উল্লেখ্য যে, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জেরা করতে পারেন এমন একটি খবর বেশ কিছুদিন থেকে বিশেষ সূত্রমারফৎ সামনে আসে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন