Aamir Khan third marriage | তৃতীয় বার বিয়ের পথে আমির খান? গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে অভিনেতার দায়বদ্ধতার স্বীকারোক্তি

SHARE:

প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : বলিউডে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে থাকেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান (Aamir Khan)। কখনও অভিনয়ের জন্য, কখনও সমাজভাবনায়, আবার কখনও ব্যক্তিগত সম্পর্কের কারণে বারবার শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। এ বার ফের নতুন করে জল্পনা তৈরি হল আমিরের তৃতীয় বিয়ে নিয়ে। নিজের ৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাট (Gauri Spratt) -এর সঙ্গে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দেওয়ার পর থেকেই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছিল।

মুম্বইয়ের রাস্তায় হাঁটার সময় হঠাৎ পাপারাজ্জিদের ভিড়ে বিরক্ত হলেন আমির খানের প্রেমিকা গৌরী স্প্র্যাট। প্রকাশ্যে জানালেন তাঁকে একা ছেড়ে দেওয়ার অনুরোধ।
আমির খান ও গৌরী স্প্র‍্যাট। ছবি : সংগৃহীত

আরও পড়ুন : Ira Khan interview, Aamir Khan | অবসাদ, শরীরী কটাক্ষ আর জার্মানির উপবাস থেরাপি, ইরার মুখে ফাঁস আমির খানের অজানা লড়াই

সেই জল্পনায় কার্যত সিলমোহর দিলেন অভিনেতা নিজেই। সাম্প্রতিক এক অনুষ্ঠানে গৌরীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলে বুঝিয়ে দিলেন, এই সম্পর্ক তাঁর কাছে নিছক কোনও বন্ধুত্ব নয়, বরং গভীর দায়বদ্ধতার জায়গা থেকেই এগোচ্ছে। ২০২১ সালে দ্বিতীয় স্ত্রী কিরণ রাও (Kiran Rao) -এর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন আমির খান। সেই ঘোষণায় কোনও তিক্ততা ছিল না। বরং দু’জনেই জানিয়েছিলেন, পারস্পরিক সম্মান ও বন্ধুত্ব বজায় রেখেই তাঁরা আলাদা হচ্ছেন। তাঁদের যৌথ বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছিল, সন্তান আজাদ রাও খান (Azad Rao Khan) -এর দায়িত্ব দু’জনেই সমান ভাবে পালন করবেন। এই বিচ্ছেদের পর থেকেই আমিরের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল আরও বেড়ে যায়। সেই সময় অভিনেত্রী ফাতিমা সানা শেখ (Fatima Sana Shaikh) -এর সঙ্গে তাঁর নাম জড়ালেও, সে বিষয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি আমির।

মুম্বইয়ের রাস্তায় হাঁটার সময় হঠাৎ পাপারাজ্জিদের ভিড়ে বিরক্ত হলেন আমির খানের প্রেমিকা গৌরী স্প্র্যাট। প্রকাশ্যে জানালেন তাঁকে একা ছেড়ে দেওয়ার অনুরোধ।
আমির খান ও গৌরী স্প্র‍্যাট। ছবি : সংগৃহীত

এর আগেও এক দীর্ঘ দাম্পত্যজীবনের অভিজ্ঞতা রয়েছে অভিনেতার। প্রথম স্ত্রী রিনা দত্ত (Reena Dutta) -এর সঙ্গে বহু বছর সংসার করেছিলেন তিনি। সেই সংসার ভাঙলেও, তাঁদের দুই সন্তান ইরা খান (Ira Khan) ও জুনেইদ খান (Junaid Khan) -এর জন্য পারিবারিক সম্পর্ক বজায় রেখেছেন আমির। ব্যক্তিগত জীবনে একাধিক উত্থান-পতনের পরেও সম্পর্ককে সম্মান ও পরিণত দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার প্রবণতাই বরাবর লক্ষ্য করা গেছে তাঁর মধ্যে। এই প্রেক্ষাপটে গৌরী স্প্র্যাটের সঙ্গে আমিরের সম্পর্ক নতুন করে আগ্রহ তৈরি করেছে। বেঙ্গালুরু নিবাসী গৌরীর বয়স বর্তমানে ৪৬ বছর। তিনি এক পুত্রসন্তানের মা। অন্য দিকে, আমির খান সম্প্রতি ৬১ বছরে পা রেখেছেন। দু’জনের বয়সের ব্যবধান প্রায় ১৪ বছর। বয়সের ফারাক নিয়েও কোনও রাখঢাক না রেখে সম্পর্কের কথা স্বীকার করেছেন অভিনেতা। বর্তমানে মুম্বইয়ের একটি বাড়িতে একত্রবাস করছেন তাঁরা, এমনটাই জানা যাচ্ছে ঘনিষ্ঠ সূত্রে। সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে হাজির হয়ে গৌরীর সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ খুললেন আমির। অভিনেতার কথায়, ‘গৌরী ও আমি দু’জনেই এই সম্পর্ককে খুবই গুরুত্ব দিচ্ছি। আমরা পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তো সঙ্গী। আমরা একসঙ্গেই আছি। বলা ভাল, মন থেকে আমি ইতিমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত। তবে যে ধরনের নিয়মকানুন থাকে, সেগুলো আপনাদের জানাব। আমাদের সম্পর্ক আরও কিছুটা এগোক।’

আরও পড়ুন : SRK, Shah Rukh Khan | হোটেল রুমে সন্তানদের জড়িয়ে কাঁদতেন শাহরুখ, আইপিএল ২০১৪ -এর অন্ধকার দিনগুলোর স্মৃতি উজাড় করলেন বলিউড বাদশাহ

আমিরের এই বক্তব্যই নতুন করে বিয়ের জল্পনাকে আরও জোরালো করেছে।

আমির খান। ছবি : সংগৃহীত

উল্লেখ্য, মাস কয়েক আগেও আমির খান জানিয়েছিলেন, একসঙ্গে থাকলেও বিয়ের প্রয়োজনীয়তা নিয়ে তিনি নিশ্চিত নন। তাঁর মতে, সম্পর্কের গভীরতা ও পারস্পরিক বোঝাপড়াই বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁর অবস্থান যে বদলাচ্ছে, তা এই সাম্প্রতিক মন্তব্যেই স্পষ্ট। গৌরীর প্রতি তাঁর দায়বদ্ধতার কথা প্রকাশ্যে স্বীকার করে নেওয়া থেকেই ইঙ্গিত মিলছে, হয়ত খুব শিগগিরই আনুষ্ঠানিক ভাবে বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন অভিনেতা। বলিউড মহলে ইতিমধ্যেই এই খবর নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। কেউ কেউ বলছেন, আমির খান বরাবরই নিজের শর্তে জীবনযাপন করতে ভালবাসেন। সমাজের প্রচলিত ধারণার বাইরে গিয়েও সিদ্ধান্ত নিতে তিনি দ্বিধা করেন না। আবার অনেকে মনে করছেন, বয়স, অতীত অভিজ্ঞতা এবং পরিণত মানসিকতার জায়গা থেকেই হয়তো তৃতীয় বার সংসার পাতার কথা ভাবছেন অভিনেতা। যদিও এখনও পর্যন্ত বিয়ের দিনক্ষণ বা আনুষ্ঠানিক ঘোষণা কিছুই করা হয়নি, তবে আমিরের বক্তব্যে যে আন্তরিকতা ধরা পড়েছে, তা তাঁর অনুরাগীদের নজর এড়ায়নি। বলিউডে বহু সম্পর্ক ভাঙা-গড়ার গল্প থাকলেও, আমির খান বরাবরই সম্পর্কের ক্ষেত্রে দায়িত্বশীল ও সংবেদনশীল অবস্থান নিয়েছেন। সেই কারণেই তাঁর ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় নিয়ে কৌতূহল যেমন রয়েছে, তেমনই শুভেচ্ছাও জানাচ্ছেন অনেকেই।গৌরী স্প্র্যাটের সঙ্গে আমির খানের সম্পর্ক এখন আর গোপন নয়। অভিনেতার মুখেই উঠে এসেছে দায়বদ্ধতার কথা। তৃতীয় বার বিয়ের পথে তিনি সত্যিই হাঁটছেন কি না, তা সময়ই বলবে। তবে এই মুহূর্তে এটুকু স্পষ্ট, ব্যক্তিগত জীবনে নতুন করে সুখের খোঁজে রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট।

সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Aamir Khan girlfriend Gauri Spratt | গৌরীর বিরক্তি: আমির খানের প্রেমিকার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের অভিযোগ

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন