Aamir Khan girlfriend Gauri Spratt | গৌরীর বিরক্তি: আমির খানের প্রেমিকার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের অভিযোগ

SHARE:

পার্বতী কাশ্যপ, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান (Aamir Khan) প্রায়ই সংবাদমাধ্যম ও ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। কিন্তু এবার তিনি নয়, বরং তাঁর প্রেমিকা গৌরী স্প্র্যাট (Gauri Spratt) হঠাৎ করেই সংবাদ শিরোনামে উঠে এলেন এক ভিন্ন কারণে।

মুম্বইয়ের রাস্তায় হাঁটার সময় হঠাৎ পাপারাজ্জিদের ভিড়ে বিরক্ত হলেন আমির খানের প্রেমিকা গৌরী স্প্র্যাট। প্রকাশ্যে জানালেন তাঁকে একা ছেড়ে দেওয়ার অনুরোধ।
গৌরী স্প্র্যাট। ছবি: সংগৃহীত

গত মার্চ মাসে নিজের জন্মদিনের দিন আমির খান প্রকাশ্যে প্রথমবারের মতো গৌরীর সঙ্গে সম্পর্কের কথা জানান। সেই থেকে গৌরীকে ঘিরে আলোচনার ঝড় থামেনি। তবে এই প্রচারের আলো যে তাঁকে ক্রমে অস্বস্তিতে ফেলছে, তা স্পষ্ট হলো মুম্বইয়ের রাস্তায় ঘটনার জেরেই।

Read : Shahrukh Khan & Gouri Khan : এমন কী বললেন শাহরুখ চমকাল গৌরির মন্তব্যে? 

উল্লেখ্য, গৌরী বেঙ্গালুরুর বাসিন্দা। বয়স ৪৬। তিনি একজন পুত্রসন্তানের মা। অন্যদিকে আমির খানের বয়স ৬১। এই দম্পতির বয়সের পার্থক্য ১৫ বছর হলেও তাঁদের ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে বারবারই তৈরি হয়েছে আলোচনার ক্ষেত্র। গৌরী এতদিন বিনোদন দুনিয়ার বাইরে ছিলেন। কিন্তু আমির খানের প্রেমিকা হিসেবে পরিচিত হওয়ার পর রাতারাতি তিনি মিডিয়ার ফ্ল্যাশলাইটের নিচে চলে আসেন। কোথায় যাচ্ছেন, কী করছেন, কার সঙ্গে সময় কাটাচ্ছেন, প্রতিটি পদক্ষেপ যেন ফ্রেমবন্দি করতে চান ছবিশিকারিরা।

মুম্বইয়ের রাস্তায় হাঁটার সময় হঠাৎ পাপারাজ্জিদের ভিড়ে বিরক্ত হলেন আমির খানের প্রেমিকা গৌরী স্প্র্যাট। প্রকাশ্যে জানালেন তাঁকে একা ছেড়ে দেওয়ার অনুরোধ।
আমির খান ও গৌরী স্প্র‍্যাট। ছবি : সংগৃহীত

সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় একাই বেরিয়েছিলেন গৌরী। সাধারণ জগিং পোশাকে, কানে হেডফোন, মুখে হালকা হাসি নিয়ে তিনি হাঁটছিলেন শান্তভাবে। কিন্তু হঠাৎই এক বাঁকে তাঁর মুখোমুখি হয়ে যায় একদল পাপারাজ্জি। সেই মুহূর্তে বিরক্তি প্রকাশ করে গৌরী স্পষ্ট ভাষায় বলেন, “দয়া করে আমাকে একা ছেড়ে দিন। আমি শুধু হাঁটতে বেরিয়েছি। এমন করবেন না।” তাঁর কণ্ঠে বিরক্তির সুর স্পষ্টভাবে ধরা পড়ে। এটাই প্রথম নয়। অতীতেও বহুবার ছবিশিকারিদের অতিরিক্ত আগ্রহের কারণে গৌরী অস্বস্তিতে পড়েছেন। তিনি আগেও বারবার তাঁদের অনুরোধ করেছিলেন ব্যক্তিগত জীবনে ঢুকে না পড়ার জন্য। তবে সেই অনুরোধে কর্ণপাত হয়নি। এবার রাস্তায় প্রকাশ্যে বিরক্তি ঝাড়ায় বিষয়টি আরও স্পষ্ট হল যে, গৌরী প্রচারের আলো এড়িয়ে ব্যক্তিগত জীবন কাটাতে চান।

মুম্বইয়ের রাস্তায় হাঁটার সময় হঠাৎ পাপারাজ্জিদের ভিড়ে বিরক্ত হলেন আমির খানের প্রেমিকা গৌরী স্প্র্যাট। প্রকাশ্যে জানালেন তাঁকে একা ছেড়ে দেওয়ার অনুরোধ।
আমির খান ও গৌরী স্প্র‍্যাট। ছবি : সংগৃহীত

আসলে, বলিউডে তারকা-সঙ্গীরাও অনেক সময় অনিচ্ছাসত্ত্বেও লাইমলাইটে চলে আসেন। আমির খানের মতো একজন সুপারস্টারের প্রেমিকা হওয়ায় গৌরীর ক্ষেত্রে তা আরও বেশি করে প্রযোজ্য। কিন্তু এই আচমকা খ্যাতি যে তাঁকে মানসিক চাপের মধ্যে ফেলছে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে তাঁর প্রতিক্রিয়ায়।

এক ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, গৌরী বরাবরই সাধারণ জীবনযাপন পছন্দ করেন ও এত বড় তারকার সঙ্গে নাম জড়িয়ে যাওয়ায় তিনি যে বারবার মিডিয়ার নজরে চলে আসছেন, তা তিনি একেবারেই স্বাভাবিকভাবে নিতে পারছেন না।অন্যদিকে, বলিউডের দর্শক ও ভক্তরা ইতিমধ্যেই গৌরী-আমির জুটিকে নিয়ে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন তুললেও অনেকে আবার তাঁদের জুটিকে সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশংসা করেছেন। তবে এই বিতর্কের মাঝেই গৌরীর বিরক্তি দেখিয়ে দেওয়া যে তিনি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে চান, তা আর বলার অপেক্ষা রাখে না।

মুম্বইয়ের রাস্তায় হাঁটার সময় হঠাৎ পাপারাজ্জিদের ভিড়ে বিরক্ত হলেন আমির খানের প্রেমিকা গৌরী স্প্র্যাট। প্রকাশ্যে জানালেন তাঁকে একা ছেড়ে দেওয়ার অনুরোধ।
গৌরী স্প্র‍্যাট। ছবি : সংগৃহীত

সেলেব্রিটি দুনিয়ায় ব্যক্তিগত জীবন আর গোপনীয়তার সীমারেখা বহুদিন ধরেই ঝাপসা হয়ে গেছে। পাপারাজ্জিদের চোখ এড়ানো প্রায় অসম্ভব। তবু আমির খানের প্রেমিকা স্পষ্ট করে জানিয়ে দিলেন, তাঁর জীবনযাপনে হস্তক্ষেপ তিনি একেবারেই পছন্দ করছেন না। যদিও আগামী দিনে এই বিরক্তি মিডিয়া কভারেজে কতটা প্রভাব ফেলবে, তা এখন সময়ই বলবে।

সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Aamir Khan diet plan | ‘দঙ্গল’-এ জন্য ২৫ কেজি ওজন কমিয়েছিলেন আমির খান, জানুন তাঁর কঠোর ডায়েট ও ফিটনেস রুটিনের গোপন রহস্য

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন