এমন কী বললেন শাহরুখ চমকাল গৌরির মন্তব্যে?
সাশ্রয় নিউজ : গৌরি খানের একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। শাহরুখকে উদ্দেশ্য করে কী এমন বললেন শাহরুখ পত্নী গৌরি? কী ঘটল? হঠাৎ কী হল শাহরুখ ও গৌরির সংসারে?
বেশ কয়েক বছর ধরেই আশঙ্কা ছিল ইণ্ডাষ্ট্রি জুড়ে। শাহরুখ খানের ‘জিরো’ ফ্লপ হওয়ার পর তাঁর আর কোনও ছবি মুক্তি পায়নি। এই নিয়ে দর্শকদের ভেতর কানাঘুষো চলছিলই। ২০২২-এ ‘ব্রহ্মাত্র’ রিলিজের পর ২০২২-এর আগস্ট পর্যন্ত ‘জিরো ‘ তাঁর পাওয়া শেষ সিনেমা।
তাঁর অনুরাগীরা অনেকেই জানেন যে, কিং খান তাঁর ছবির স্ক্রিপ্ট সিলেকশনের ব্যাপারে কতটা চ্যুজি। মন পসন্দ স্ক্রিপ্ট না হলে, শাহরুখ সেই ছবি সঙ্গে সঙ্গে না করে দেন।
শাহরুখ নিজের শরীর সিনেমার পর্দায় খুব একটা দেখিয়েছেন বলে মনে পড়ে না তাঁর অনুরাগীদের। ব্যতিক্রম ‘ওম শান্তি ওম’। যাইহোক, বড়পর্দায় শাহরুখের বিগত ক’য়েক বছরের অনুপস্থিতির খরা এবার কাটতে চলেছে। কিংখানের তিনটি ছবি খুব শীঘ্রই দর্শকরা দেখতে পাবেন। আগামী তিন বছরে তিনটি ছবি মুক্তি পাবে বলে সূত্রের খবর। এই তিনটি ছবির মধ্যে একটির নাম ‘পাঠান’।
‘পাঠান’ মূলত অ্যাকশন নির্ভর ছবি। এই ছবিতে শাহরুখকে দর্শকরা দেখতে পাবেন ভিন্ন লুকে। এখানে অবশ্যই বিনোদনপ্রেমীদের জন্যে আরেকটি সুখবর, পাঠান-এ সলমান খানকেও দেখবেন তাঁরা। জানা যাচ্ছে, সলমন এই ছবিতে ক্যামিও ক্যারেক্টরে থাকবেন। দীর্ঘদিন পর দুই খান এক ছবিতে, দুই খানের অনুরাগীকূলের কাছে তা নিশ্চয়ই আনন্দের বাতাবরণ বৈকি!
‘পাঠান ‘ ছবির একটি লুক নেট মাধ্যমে প্রকাশ করেন কিং খান। শার্টহীন এই লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। এখন এই ছবিই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তাঁর এমন লুক দেখে অবাক নেটাগরিকরা।
বিগত কয়েকদিন আগের ঘটনা। রনবীর সিংয়ের একটি নগ্ন ছবি সামনে আসতেই আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন রনবীর। তর্ক বিতর্কে সরগরম হয়ে গিয়েছিল নেট দুনিয়া। এমন কী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াও। তাঁর ওই ছবি তর্জা আদালতেও পৌঁছে গিয়েছে।
সলমান খানকে সিনেমায় শার্টলেস অভ্যস্ত দর্শকরা। কিন্তু শাহরুখ? হ্যাঁ। রবিবার তাঁর শার্টলেস ছবিতে রিয়্যাকশন পড়েছে দুই মিলিয়নেরও বেশি। বাঙালি অভিনেত্রী মনামী ঘোষ, রুক্সিনী মৈত্র থেকে শুরু করে টাইগার শ্রফ কে না মন্তব্য করেছেন কিং খানের ছবিতে!
সেই ছবির পরিপ্রেক্ষিতেই শাহরুখের জায়া গৌরি লিখেছেন : “হায় ভগবান, এবার শার্টের সঙ্গেও কথা বলছ!” কী লিখেছিলেন শাহরুখ? আসলে ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে, সেখানে ছোট্ট একটি ক্যাপশন লেখেন তিনি। লেখেন : Me to My Shirt today :
‘Tum hoti toh ksisa hota….
Tum iss baat pe hairan hoti,
Tum iss baat pe kitni hansti……. Tum hoti toh aisa hota.. ‘#Pathan
শাহরুখ-এর ছবি আর গৌরির মন্তব্য ঝড় তুলেছে নেটপাড়ায়। পাঠান-এর জন্যে দিনগোনা শুরু করেছে শাহরুখ-সলমন ভক্তরা।




