Aamir Khan interview | কোটি কোটি টাকা আয় করেও ব্যক্তিগত খরচ প্রযোজকদের ঘাড়ে চাপান তারকারা, বিস্ফোরক অভিযোগ আমির খানের

SHARE:

আমির খান (Aamir Khan) জানিয়েছেন বলিউডে (Bollywood) বহু তারকা ব্যক্তিগত খরচও প্রযোজকদের ঘাড়ে চাপান। গাড়ির চালক থেকে শুরু করে রান্নার রাঁধুনি, এমনকি জিমের খরচও বহন করতে হয় প্রযোজকদের। Aamir Khan reveals shocking truth about Bollywood stars forcing producers to bear personal expenses like chauffeurs, chefs, trainers, and more, despite earning crores.

মিলি ঘোষ, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বলিউডে তারকাদের বিলাসবহুল জীবনযাপন নতুন কিছু নয়। কোটি কোটি টাকার ছবি, বিদেশে শুটিং, পাঁচতারা হোটেলের সেটআপ সবটাই দর্শকদের চোখ ধাঁধিয়ে দেয়। কিন্তু এর আড়ালে লুকিয়ে থাকে কিছু চমকপ্রদ দাবি, যা প্রযোজকদের নাজেহাল করে তোলে। সম্প্রতি এই বিষয়েই বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেতা আমির খান (Aamir Khan)।

কাজল ও আমির খান। ছবি : সংগৃহীত

আমিরের দাবি, অনেক তারকা অভিনয়ের বাইরের ব্যক্তিগত খরচও প্রযোজকদের ঘাড়ে চাপিয়ে দেন, যেন তাঁদের আড়ম্বরপূর্ণ জীবনযাপন চলচ্চিত্র নির্মাণের অপরিহার্য অঙ্গ।

আমির খান (Aamir Khan) জানিয়েছেন বলিউডে (Bollywood) বহু তারকা ব্যক্তিগত খরচও প্রযোজকদের ঘাড়ে চাপান। গাড়ির চালক থেকে শুরু করে রান্নার রাঁধুনি, এমনকি জিমের খরচও বহন করতে হয় প্রযোজকদের।Aamir Khan reveals shocking truth about Bollywood stars forcing producers to bear personal expenses like chauffeurs, chefs, trainers, and more, despite earning crores.
আমির খান। ছবি : সংগৃহীত

এক সাক্ষাৎকারে নিজের কর্মজীবনের শুরুর অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে আমির বলেন, ‘তারকাদের অবশ্যই পরিচিতি আর যত্নের প্রয়োজন রয়েছে। কিন্তু সেটার মানে এই নয় যে তাঁদের জন্য প্রযোজকদের সমস্যায় পড়তে হবে। অনেক সময় দেখতাম, নায়কের গাড়ির চালক, বা তাঁর ব্যক্তিগত সহকারীর পারিশ্রমিকও প্রযোজকদের বহন করতে হত। আমার কাছে বিষয়টা একেবারেই অদ্ভুত লাগত।’

আরও পড়ুন : Shah Rukh Khan Jawan Movie Success, National Film Awards Winner 2025 জাতীয় মঞ্চে বাজিগরের মহারণ! ‘জওয়ান’ ছবির জন্য প্রথমবার জাতীয় পুরস্কারে সম্মানিত শাহরুখ খান

আমির খান আরও জানান, তাঁর মনে সবসময় একটা প্রশ্ন ঘুরত, ‘আমার গাড়ির চালক বা আমার সহযোগী তো আমার কাজের জন্য নিয়োজিত। তাহলে তাঁদের বেতন প্রযোজক দেবেন কেন? আমার ব্যক্তিগত জীবনের খরচ যদি প্রযোজকই দেন, তবে কি আমার সন্তানদের স্কুলের ফি-ও তিনি দেবেন? এর শেষ কোথায়!’

আমির খান (Aamir Khan) জানিয়েছেন বলিউডে (Bollywood) বহু তারকা ব্যক্তিগত খরচও প্রযোজকদের ঘাড়ে চাপান। গাড়ির চালক থেকে শুরু করে রান্নার রাঁধুনি, এমনকি জিমের খরচও বহন করতে হয় প্রযোজকদের।Aamir Khan reveals shocking truth about Bollywood stars forcing producers to bear personal expenses like chauffeurs, chefs, trainers, and more, despite earning crores.
আমির খান। ছবি: সংগৃহীত

এখানেই শেষ নয়। আমিরের মতে, আজকের দিনেও অনেক তারকা এই প্রবণতা বজায় রেখেছেন। নিজেরা চালক ও সহকারীর পারিশ্রমিক না দিয়ে সেই টাকা প্রযোজকের ঘাড়ে চাপিয়ে দেন। অভিনেতা আরও বলেন, ‘এখন তো তারকারা স্পটবয়ের খরচও প্রযোজকদের থেকে নেন। শুধু তাই নয়, তাঁদের ব্যক্তিগত ফিটনেস ট্রেনার, রান্নার রাঁধুনি, সব কিছুর খরচ বহন করতে হয় প্রযোজকদের। শুনেছি আজকাল অনেক সময় শুটিং সেটেই রান্নাঘর বানাতে হয়, আবার জিম করার জায়গারও দাবি তোলা হয়।’

আমির খান (Aamir Khan) জানিয়েছেন বলিউডে (Bollywood) বহু তারকা ব্যক্তিগত খরচও প্রযোজকদের ঘাড়ে চাপান। গাড়ির চালক থেকে শুরু করে রান্নার রাঁধুনি, এমনকি জিমের খরচও বহন করতে হয় প্রযোজকদের।Aamir Khan reveals shocking truth about Bollywood stars forcing producers to bear personal expenses like chauffeurs, chefs, trainers, and more, despite earning crores.
আমির খান। ছবি : সংগৃহীত

কোটি কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার পরেও তারকাদের এই মনোভাবকে কটাক্ষ করেছেন আমির খান। তাঁর কথায়, ‘এত অর্থ উপার্জন করার পরেও নিজের পকেট থেকে সামান্য খরচ করতেও যাঁরা রাজি নন, এটা সত্যিই লজ্জার। আমি আমার ক্যারিয়ারে কখনওই ব্যক্তিগত খরচ প্রযোজকের উপর চাপাইনি।’

জো জিতা ওহি সিকান্দার ছবিতে পূজা বেদি ও আমির খান। ছবি: সংগৃহীত

আমিরের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, বলিউডের চকচকে দুনিয়ার পিছনে এই ধরনের অন্দরকাহিনি সাধারণ মানুষের কাছে খুব একটা প্রকাশ পায় না। কিন্তু আমির খানের মতো একজন খ্যাতনামা অভিনেতার মুখে এমন অভিযোগ আসায় বিষয়টি নতুন করে সামনে এসেছে। প্রযোজকদের সঙ্গে তারকাদের সম্পর্ক কতটা টানাপোড়েনের, তা নিয়েও এখন প্রশ্ন উঠছে।

আমির খান (Aamir Khan) জানিয়েছেন বলিউডে (Bollywood) বহু তারকা ব্যক্তিগত খরচও প্রযোজকদের ঘাড়ে চাপান। গাড়ির চালক থেকে শুরু করে রান্নার রাঁধুনি, এমনকি জিমের খরচও বহন করতে হয় প্রযোজকদের।Aamir Khan reveals shocking truth about Bollywood stars forcing producers to bear personal expenses like chauffeurs, chefs, trainers, and more, despite earning crores.
আমির খান। ছবি : সংগৃহীত

শিল্পী মহলের একাংশ মনে করছে, এই ধরনের খরচের বোঝা প্রযোজকদের উপর চাপলে সেটি সরাসরি প্রভাব ফেলে ছবির বাজেটে। কখনও কখনও বাজেটের অতিরিক্ত চাপ ছবির মানেও প্রভাব ফেলে।

আরও পড়ুন : Shah Rukh Khan Deepika Padukone first meeting | শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাৎ, দীপিকার সাদা সালোয়ারের আড়ালের অজানা রহস্য

আবার প্রযোজকরা যদি বড় তারকাদের খুশি করতে গিয়ে এসব দাবিতে সায় দেন, তবে ছোট প্রযোজকদের পক্ষে বলিউডে টিকে থাকা ক্রমশ কঠিন হয়ে উঠবে।

আমির খান ও জেনেনিয়া ডি’সুজা। ছবি: সংগৃহীত

বস্তুত, এমন পরিস্থিতিতে আমির খানের বক্তব্য অনেকের কাছেই এক ধরনের সতর্ক সঙ্কেত হিসেবে ধরা পড়ছে। তিনি কেবল নিজের অভিজ্ঞতার কথাই তুলে ধরেননি, তিনি ভবিষ্যতে শিল্পকে আরও সুস্থ ও পেশাদার করে তোলার জন্যও ইঙ্গিত দিয়েছেন। দর্শকরা যেমন চমকপ্রদ গল্প আর দুর্দান্ত অভিনয় দেখতে চান, তেমনই প্রযোজকরাও চান সুষ্ঠুভাবে কাজ শেষ হোক, তা ব্যক্তিগত খরচের চাপ ছাড়াই। অন্যদিকে, আমির খানের বক্তব্য ঘিরে প্রশ্ন উঠছে, কোন কোন তারকারা এই ধরনের খরচ চাপান? যদিও এ বিষয়ে অভিনেতা নির্দিষ্ট করে কারও নাম নেননি। ফলে রহস্য আরও বেড়েছে।

আমির খান ও জেনেলিয়া ডি’সুজা। ছবি : সংগৃহীত

বলিউডপ্রেমীদের কৌতূহল এখন, আগামী দিনে এই নিয়ে আরও বড় কোনও প্রকাশ্যে মুখ খোলেন কি না অন্য তারকারা বা প্রযোজকেরা। এই মুহূর্তে আমির খান নিজে নতুন প্রোজেক্টে ব্যস্ত। তবে তাঁর এই মন্তব্য যে ইন্ডাস্ট্রির ভেতরে গভীর আলোড়ন তুলবে, তা নিয়ে সন্দেহ নেই। বলিউডের বিলাসিতা, প্রযোজকদের চাপ, আর তারকাদের দাবির টানাপোড়েন, সব মিলিয়ে এই বিস্ফোরণ যে বেশ কিছু দিন ধরে আলোচনায় থাকবে, তা বলাই যায়।

সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Aamir Khan, Kiran Rao | বিচ্ছেদের পরও একইরকম ঘনিষ্ঠতা! কিরণ ও আমিরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন পরিচালক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন