Aamir Khan, Kiran Rao | বিচ্ছেদের পরও একইরকম ঘনিষ্ঠতা! কিরণ ও আমিরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন পরিচালক

SHARE:

পরিধি চক্রবর্তী ★ সাশ্রয় নিউজ : বলিউডের সম্পর্কের সমীকরণে বারবার চমক দিয়েছেন আমির খান (Aamir Khan)। রিনা দত্ত (Reena Dutta)-এর সঙ্গে প্রথম বিয়ে, তারপর কিরণ রাও (Kiran Rao)-এর সঙ্গে দাম্পত্য ও বর্তমানে প্রেমিকা গৌরী স্প্র্যাট (Gauri Spreat)-এর সঙ্গে নতুন প্রেমকাহিনি সব মিলিয়ে ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চা এখন বি-টাউনে। যদিও প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই সম্পর্ক রক্ষা করে চলেছেন অভিনেতা। কিরণ রাও নিজেই জানালেন তাঁদের বর্তমান সম্পর্কের সমীকরণ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিরণ (Kiran Rao) বলেন, ‘‘আমাদের মধ্যে বন্ধুত্বের জায়গাটা অটল। হ্যাঁ, সম্পর্কের ধরনটা বদলে গিয়েছে, তবে আমরা এখনও একে অপরকে পরিবারের অংশ বলেই ভাবি।’’ উল্লেখ্য, আমির ও কিরণ তাঁদের ছেলেকে একসঙ্গে বড় করছেন। পরিবারের কোনও অনুষ্ঠানে প্রাক্তন স্ত্রী রিনা (Reena Dutta) ও দুই সন্তান ও কিরণ-আমিরের ছেলে, সকলকেই দেখা যায় একসঙ্গে।কিরণ আরও যোগ করেন, ‘‘আমাদের মধ্যে শ্রদ্ধা, ভালবাসা, বন্ধুত্ব সবই আছে।’’ এই প্রসঙ্গে শারীরিক ঘনিষ্ঠতার কথা তুলতেই, পরিচালক বলেন, ‘‘মানুষ ভাবে বিচ্ছেদ মানেই সবকিছু শেষ। আসলে তা নয়। আমরা এখনও একে অপরের সঙ্গে স্বচ্ছন্দ।’’ কিছুদিন আগেই মেয়ে আইরা খান (Ira Khan)-এর বিয়েতে, সকলের সামনে কিরণের গালে চুমু দিতে দেখা গিয়েছিল আমিরকে। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখান থেকেই এই প্রশ্ন উঠে আসে, তাঁদের সম্পর্কের সীমারেখা ঠিক কোথায়?

অন্যদিকে, আমির খান (Aamir Khan) একাধিকবার বলেছেন, ‘‘যৌথ সম্মতিতেই আমাদের বিবাহবিচ্ছেদ। আমরা চাইনি মিথ্যা আবহে এক ছাদের নিচে থাকি। সেটা ছেলেকেও প্রভাবিত করত। তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিই।’’ তবে অভিনেতা এটাও জানান, আইনি বিচ্ছেদ না করেই হয়ত বাকি জীবন কাটিয়ে দিতে পারতেন। কিন্তু তাতে ‘মিথ্যার বোঝা’ বয়ে বেড়াতে হত।এই মুহূর্তে অবশ্য আমির তাঁর প্রেমিকা গৌরী স্প্র্যাট (Gauri Spreat)-এর সঙ্গেই সময় কাটাচ্ছেন বেশি। কিছুদিন আগেই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘গৌরীর সঙ্গে মনে মনে বিয়েও সেরে ফেলেছি।’’ যেখানে যাচ্ছেন, সঙ্গে রয়েছেন গৌরী। তবে এর মাঝেও দুই প্রাক্তন স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তাঁর জীবন সমানভাবে চলেছে। এটাই আলাদা করে চর্চায় রেখেছে অভিনেতাকে।

বলিউডে এমন নজির বিরল। কিরণ রাও (Kiran Rao)-এর বক্তব্যে স্পষ্ট, তাঁরা সম্পর্ককে সামাজিক ছকে বাঁধতে চান না। বিচ্ছেদ হয়তো আইনি, কিন্তু মানসিক বিচ্ছেদ নয়। কিরণের কথায়, ‘‘আমরা খুব ভাল বন্ধু। একে অপরের প্রতি শ্রদ্ধা থাকায় আমাদের বন্ধন এত দৃঢ়।’’ অন্যদিকে, একাধিক সম্পর্ক, বিচ্ছেদ, সন্তানদের দায়িত্ব ও নতুন প্রেম সব মিলিয়ে আমির খান (Aamir Khan)-এর জীবন যেন সিনেমার গল্পকেই হার মানায়। কিরণ রাওয়ের বক্তব্যে স্পষ্ট, সম্পর্কের সংজ্ঞা তাঁদের কাছে একেবারেই আলাদা। বিয়ে না থাকলেও, বন্ধুত্ব, ভালবাসা, শারীরিক ঘনিষ্ঠতা ও শ্রদ্ধা সবই তাঁদের সম্পর্কে বর্তমান।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Amir Khan : ১০ মাস আগলে রেখেছিলেন আমির খান, সন্তানের জন্মের পর কৃতজ্ঞতা জানালেন বিষ্ণু বিশাল

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন