Malda : মালদায় দম্পতির রহস্য মৃত্যু

SHARE:

মালদায় দম্পতির রহস্য মৃত্য 

সাশ্রয় নিউজ ★ মালদা : মালদায় দম্পতির রহস্য মৃত্য ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃত দম্পতির নাম পিন্টু পাল (২৬) ও প্রিয়াঙ্কা পাল (২২)। শুক্রবার ওই দম্পতির দেহ তাঁদের শোবার ঘর থেকে উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে উল্লেখ। পুলিশ সূত্রে আরও উল্লেখ,  পিন্টু পাল-এর দেহ সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা পাল-এর দেহ ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। দম্পতির একটি ২ মাসের সন্তান বর্তমান। প্রিয়াঙ্কার পরিবারের পক্ষ থেকে অভিযোগ, ‘মাঝে মাঝে তাঁদের মেয়েকে শ্বশুর গালাগাল করত। ঝামেলা লেগেই থাকত তাঁদের মধ্যে। প্রিয়াঙ্কার শ্বশুরই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’ ভুতনি এলাকার গোবর্ধনপুরের দম্পতির রহস্য মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে আসে। পুলিশ দম্পতির মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেম-এ পাঠান বলে ভূতনি থানা সূত্রে খবর। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হন স্বামী। তবে বিস্তারিত তদন্ত করছে পুলিশ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন