কলকাতায় আসছেন অখিলেশ যাদব
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কলকাতায় আসছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। চলতি মাসের ১৮ তারিখ থেকে কলকাতায় সমাজবাদী পার্টির জাতীয় কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হবে বলে জানান, সমাজবাদী পার্টির সহ-সভাপতি কিরণময় নন্দ।

তিনি আরও জানান, ওই সভায় উপস্থিত থাকবেন অখিলেশ যাদব। চলতি বছরের শেষের দিকে দেশের তিন রাজ্যে বিধানসভা নির্বাচন ও পরের বছর লোকসভা নির্বাচন। সেইসমস্ত নির্বাচনে সমাজবাদী পার্টির রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে আলোচনা হতে পারে বলে রাজ্য সমজবাদী পার্টির নেতৃত্ব মনে করছেন। কিরণময় নন্দ জানান, ১৭ ‘তারিখ কলকাতায় আসবেন অখিলেশজি। দলীয় কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করবেন। ‘অখিলেশ যাদব মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন?’ সাংবাদিকদের এই প্রশ্নে কিরণময় নন্দ জানান, ‘যদিও কিছুই ঠিক হয়নি। তবে তিনি যদি শহরে থাকেন তবে উভয় নেতাই দেখা করবেন।’ উল্লেখ্য যে, দীর্ঘ ১১ বছর পরে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে সমাজবাদী পার্টির জাতীয় কার্যনির্বাহী সভা।




