Basanta Utsab : আজ দোল পূর্ণিমা, রাজ্যের মানুষ মেতেছেন রঙের উৎসবে

SHARE:

আজ দোল পূর্ণিমা, রাজ্যের মানুষ মেতেছেন রঙের উৎসবে

সৌমিক দাস, সাশ্রয় নিউজ ★ কলকাতা : আজ দোল পূর্ণিমা। রাজ্যের সমস্ত স্তরের মানুষ রঙের উৎসবে মেতে উঠেছেন। শহরের অলিতে-গলিতে উচ্ছ্বসিত মানুষের মুখ। রঙিন। জাতি-বর্ণ নির্বিশেষে রঙিন আবিরে রাঙিয়ে একে-অপরকে রাঙিয়ে দিয়ে ভাতৃত্বের বন্ধনে বেঁধে নিচ্ছেন। বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায় বাঙালিরা দোলের রঙে মুখরিত।কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলাতেও বহু বেসরকারি সংস্থা দোল পূর্ণিমা উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন।

দোল পূর্ণিমা ২০২৩

এবছর শান্তিনিকেতনে বিশ্বভারতী আয়োজিত বসন্ত উৎসব-এ ভাটা। বিশ্বভারতী কর্তৃপক্ষ দোল পূর্ণিমার আগেই বসন্ত বন্দনা উৎসব পালন করেন কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র-ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মীদের নিয়ে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন, প্রাক্তনী ও আশ্রমিকরা। যদিও শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় আবির হাতে মানুষের ভিড় লক্ষ্যণীয়।

বিশ্বভারতীতে বসন্ত বন্দনা অনুষ্ঠান

 

মুর্শিদাবাদ জেলার জেলা সদর বহরমপুর সহ জেলার জেলার বিভিন্ন প্রান্তেও আজ দোল উৎসব উদযাপন হচ্ছে। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রভাতফেরী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ভেতর উচ্ছ্বসিত মানুষের মুখ দেখা গিয়েছে।

বহরমপুর-এ বসন্ত উৎসব-এর অনুষ্ঠান

 

বহরমপুর রবীন্দ্রসদন-এর উল্টো দিকে বসন্ত উৎসব পালন করল, নৃত্য কলা কেন্দ্র। সংস্থার প্রতিষ্ঠাতা সন্ধ্যা মণ্ডল জানান, ‘প্রায় ৪০ বছর থেকে বহরমপুর-এ বসন্ত উৎসব করছি। আগে আমরা গঙ্গার ধারে অনুষ্ঠান করতাম। এবছর রবীন্দ্র সদন-এর উল্টো দিকে করেছি। সকলেই অংশ নিয়েছেন অনুষ্ঠানে। ছাত্র-ছাত্রী ও অভিভাবক – অভিভাবিকাদের ভেতর বাঁধভাঙা আনন্দ দেখা যায়। তবে মাঝে করোনার জন্য ক’বছর অনুষ্ঠান বন্ধ ছিল। এবার অনুষ্ঠান আয়োজন করে ভালো লাগছে।

‘রাঙিয়ে দিয়ে যাও… ‘

 

সংস্থার অন্যতম কর্ণধার স্মিতা মণ্ডল জানান, ‘ছাত্র-ছাত্রীদের অনেকেরই পরীক্ষা থাকার জন্য উপস্থিত থাকতে পারেনি। তবে যাঁরা উপস্থিত ছিল তাঁদের নিয়েই আমরা খুব এনজয় করেছি।’ 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন