Basanta Utsab : বহরমপুরে বসন্ত উৎসব উদযাপন একটি সাংস্কৃতিক সংস্থার 

SHARE:

বহরমপুরে বসন্ত উৎসব একটি সাংস্কৃতিক সংস্থার 

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : বহরমপুরে বসন্ত উৎসব উদযাপন করল একটি সাংস্কৃতিক সংস্থা।

কলকাতায় বসন্ত উৎসব-এ মেতেছেন বাঙালি

 

আজ রবিবার ইন্দ্রপ্রস্থ মোড় থেকে অনুষ্ঠান শুরু করে নটরাজ কালচারাল ইউনিট নামে একটি সাংস্কৃতিক সংস্থার সদস্য ও শিক্ষার্থীরা। আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করতে করতে তাঁরা বহরমপুর শহর পরিক্রমণ করে। সঙ্গে সঙ্গে একে অপরকে আবিরে রাঙিয়ে দেন শিক্ষার্থী ও সদস্যরা।

বহরমপুরে বসন্ত উৎসব

 

অনুষ্ঠানটির আয়োজক অভিজ্ঞান ভট্টাচার্য বলেন, ‘সাধারণ পথচলতি মানুষের সঙ্গে রংখেলা ও আগামী প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর-এর আদর্শ পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য। বিগত ২১ বছর থেকে আমরা বসন্ত উৎসব উদযাপন করছি।’

আজ শুধু বহরমপুরে নয়, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব পালন করা হয়।

শান্তিনিকেতনে বসন্ত বন্দনা

 

যদিও বাঙালি পঞ্জিকা মতে বসন্ত পূর্ণিমা আগামী মঙ্গলবার। হোলি উৎসব আগামী বুধবারে। কিন্তু বাঙালি পুরো বসন্ত উৎসব পালন করা হয়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment