DA : শহীদ মিনারে ডিএ-এর ধর্না মঞ্চে কৌস্তুভ ও রাহুল

SHARE:

শহীদ মিনারে ডিএ-এর ধর্না মঞ্চে কৌস্তুভ ও রাহুল

সাশ্রয় নিউজ ★কলকাতা : শহীদ মিনারে ডিএ-এর ধর্না মঞ্চে আজ হঠাৎ উপস্থিত হন কংগ্রেসের আইনজীবী নেতা কৌস্তুভ বাগচি। একই দিনে আন্দোলন অনশন মঞ্চে উপস্থিত হন বিজেপির সর্বভারতীয় নেতা রাহুল সিনহা। হঠাৎই একই দিনে দুই রাজনৈতিক নেতার ডিএ অনশন, ধর্না মঞ্চে উপস্থিতি রাজনৈতিক মহলে কৌতুহল তৈরি করেছে। তাঁরা আন্দোলনরত সরকারি কর্মচারীদের, পাশে থাকার বার্তা দিয়েছেন বলে উল্লেখ। অন্যদিকে, বকেয়া ডিএ-এর দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের অনশন আজকে ২৪ দিন অতিক্রম করবে। সেইসঙ্গে তাঁদের ধর্না ৩৮ দিনে পদার্পণ করেছে। বিশেষভাবে উল্লেখ্য যে, ১০ মার্চ সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্যের সমস্ত সরকারি অফিসে ধর্মঘট ডেকেছে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment