BC Roy Hospital : বি. সি. রায় হাসপাতালে ৬ শিশুর মৃত্যু

SHARE:

বি. সি. রায় হাসপাতালে ৬ শিশুর মৃত্যু

সাশ্রয় নিউজ ★কলকাতা : বি. সি. রায় হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর খবর। অ্যাডিনো ভাইরাস আতঙ্কে কাবু রাজ্যের মানুষ। তারপর কেবলমাত্র বি.সি. রায় হাসপাতালে গত দুই মাসে ৩৯ জন, আর.জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২৫ জন শিশু মৃত্যুর ঘটনা চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্যের মানুষের মনে। এখন পর্যন্ত সরকারি। এখন পর্যন্ত মোট ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে গত দুই মাস যাবৎ। গত ৮ দিন আগে মেটিয়াবুরুজের আতিফা খাতুনকে তাঁর পরিবারের লোকজন জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য হাসপাতালে নিয়ে যায়। বি.সি. রায় হাসপাতালের চিকিৎসকরা ১ বছর ৭ মাসের আতিফাকে এইচডিইউতে ভর্তি করেন। আজ ভোররাত্রিতে  ভোররাতে প্রাণ হারায় আতিফা। এছাড়াও মাত্র ৪ মাসের এক শিশু জ্বর ও নিউমোনিয়া নিয়ে ভর্তি হয় বিসি রায় হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে ভেন্টিলেশনে রাখেন। উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ-এর আরমান গাজি নামে ওই শিশুটিও মারা যায় আজ ভোর রাত্রিতে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment