মালদার একটি হোটেলে তাণ্ডব দুষ্কৃতিদের
সাশ্রয় নিউজ ★ মালদা : মালদা জেলার একটি হোটেলে তাণ্ডব চালায় দুষ্কৃতিরা। ইংরেজবাজারে অবস্থিত ওই হোটেলটির মালিক মালদা জেলা দক্ষিণ সাংগঠনিক সভাপতি পার্থসারথি ঘোষের বলে সূত্রের খবর। পুলিশ সূত্রে জানা যায়, হোটেলটিতে পুলিশের পরিচয়ে কিছু দুষ্কৃতি প্রবেশ করে ব্যাপকভাবে তাণ্ডব চালায়। হোটেল কর্মীদের মোবাইল ছিনতাই, হোটেলের রেজিস্ট্রার ছিঁড়ে ফেলে দুষ্কৃতিরা। পাশাপাশি পুলিশের ভেকধারী দুষ্কৃতিরা হোটেল কর্মীদের মারধর করে বলে অভিযোগ।




