সুকান্ত মজুমদারের ট্যুইট নিয়ে জল্পনা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : সুকান্ত মজুমদারের ট্যুইট নিয়ে জল্পনা তৈরি হয়েছে মানুষের মনে। আজ বেলা ১:৪২ -এ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁর নিজস্ব ট্যুইটার হ্যাণ্ডেলে একটি ট্যুইট করেন মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। ট্যুইটে বিজেপি রাজ্য সভাপতি লেখেন, ‘আজ মাধ্যমিকের ইংরেজি পরিক্ষা। সকল পরীক্ষার্থীর শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরিক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে।’ বিজেপি নেতা তথা রাজ্য সভাপতি মজুমদার-এর ট্যুইট বার্তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।



