ফের বে-আইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার বেলডাঙায়
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার বেলডাঙায়। বেলডাঙা থানার এলাকার কুমারপুর থেকে একব্যক্তির কাছ থেকে ১ রাউণ্ড গুলি ও ১ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলে উল্লেখ। পুলিশ সূত্রে খবর, বেলডাঙা থানা এলাকার কুমারপুরে শুক্রবার কাজল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে একটি বে-আইনি আগ্নেয়াস্ত্র ও ১ রাউণ্ড গুলি উদ্ধার হয়েছে।



