আমরা ম্যাজিশিয়ান নই : মমতা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আমরা ম্যাজিশিয়ান নই। বকেয়া ডিএ নিয়ে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়-এর। আবারও কেন্দ্রীয় সরকারের দিকেই বকেয়া ডিএ নিয়ে বল ঠেলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারের সভা থেকে বলেন, “আমরা ম্যাজিশিয়ান নই, টাকাটাও জোগাড় করতে হবে। অনেকে বলে এটা পেলাম, ওটা দাও, যেটা পেলে সেটা ধরে রাখতে টাকা চাই। কেন্দ্র টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে, বিজেপি বলছে টাকা দিও না। মানুষ উপকৃত হলে ভোট চাইবে কী করে?” বিশেষভাবে উল্লেখ্য, বকেয়া ডিএ-এর দাবিতে ২০ ও ২১ ফেব্রুয়ারি আন্দোলনকারীদের যৌথমঞ্চ কর্মবিরতি করবেন বলে উল্লেখ।




1 thought on “Mamata Banerjee : আমরা ম্যাজিশিয়ান নই : মমতা”
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.